উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার উদ্যোগে ‘বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী ছাত্রী সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৯ আগস্ট) উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মাদ বদিউল আলম সরকার, আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক ও উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হোসেন (অব.), সাফির গ্রুপ লন্ডন, যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন-নাহল অ্যাকাডেমি, লন্ডনের চেয়ারম্যান শায়খ ড. মো. আবুল কালাম আজাদ মাদানী, মিসবাহুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মু. মহিউদ্দিন আহমদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ড. শহীদুল ইসলাম বারাকাতি, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ. ন. মু. রাশিদুল ইসলাম ও মিয়া মুহাম্মাদ আসলাম।
এছাড়া তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর হাবীবুল্লাহ মুহাম্মাদ আল আমিন, নূরুল আবসার ভূঁইয়া, মাহমুদুল হাসান, তানযীমুল উম্মাহ আলীম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শাখার শাখাপ্রধান এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য এ আয়োজনে মাদরাসার কৃতী ছাত্রীদের বিভিন্ন শিক্ষাগত সাফল্যের জন্য পুরস্কৃত ও সংবর্ধিত করা হয়। অতিথিরা ছাত্রীদের শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্সভাপতির বক্তব্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত উৎসাহ ও স্বীকৃতি গুরুত্বপূর্ণ। তিনি কৃতী ছাত্রীদের অভিনন্দন জানিয়ে নিষ্ঠা, সততা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান
উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা
নজরুলকে স্মরণে ডিএনসিসির সব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা
পুলিশের ছত্রছায়ায় মাদক কারবারিরা সেল্টারের অভিযোগ
শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া