ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ১


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩১-৮-২০২৬ বিকাল ৫:৩৮
সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা নেওয়ার পর এক ব্যক্তিকে সেখানে আটকে রেখে অতিরিক্ত অর্থ দাবি ও নির্যাতনের অভিযোগে মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মানবপাচার ইউনিট (টিএইচবি) সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মো. সালমান হোসেন (৩৩) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি সাতক্ষীরার কালিগঞ্জের শংকরপুর এলাকার বাসিন্দা।
সিআইডির প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার অনুযায়ী, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়া হয়। পরে ২০২৫ সালের ৭ জুন তাকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি দেওয়া হয়নি। বরং সালমান হোসেনসহ চক্রের সদস্যরা তাকে একটি বাসায় আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আকামা করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয় এবং টাকা আদায়ের জন্য তাকে শারীরিক নির্যাতন করা হয়।
একপর্যায়ে ভুক্তভোগী ওই বাসা থেকে পালিয়ে মরুভূমি এলাকায় গিয়ে এক ব্যক্তির আশ্রয় নেন। পরে সৌদি পুলিশের মাধ্যমে আটক হয়ে চলতি বছরের ২২ জুলাই বাংলাদেশে ফেরত আসেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ১৪ জানুয়ারি সাভার থানায় মামলা করেন। মামলায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬(২), ৭ ও ৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সিআইডি জানিয়েছে, প্রাথমিক তদন্তে সালমান হোসেনের মামলার ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সৌদি আরবে ভুক্তভোগী তার বাসাতেই আটক ছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
মামলাটির তদন্ত করছে সিআইডির মানবপাচার শাখা। চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, পলাতক আসামি এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।
বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কাউকে টাকা বা পাসপোর্ট না দেওয়ার আহ্বান জানিয়েছে সিআইডি। পাশাপাশি সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী