ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিজানুল রহমান রাজের নেতৃত্বে উত্তর মহানগর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ২:১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে উত্তর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুল রহমান রাজের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ও কর্মী-সমর্থক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজের নেতৃত্বে নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় মিজানুল রহমান রাজ বলেন, “বিএনপির ৪৮ বছরের পথচলা হচ্ছে সংগ্রাম, ত্যাগ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের জন্য চিরন্তন প্রেরণার উৎস।”
তিনি বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। তাঁদের রাজনৈতিক আদর্শ ও দেশের মানুষের জন্য যে ত্যাগ, তা আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”
রাজ আরও বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল আজ নতুন অধ্যায়ের পথে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ, গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, “যুবসমাজ বিএনপির অন্যতম প্রধান শক্তি। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে—দলের আদর্শকে ধারণ করে মানুষের পাশে থাকা এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখা।”
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও কর্মী-সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐক্য, সংহতি ও সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবার বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এটিই দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এমএসএম / এমএসএম

কার্গোতে আগুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ: ঢাকায় কাস্টমসের রাজস্ব প্রবৃদ্ধিতে ধাক্কা: কমিশনার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার মাজারে ড্যাবের শ্রদ্ধা

সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ১

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা

নজরুলকে স্মরণে ডিএনসিসির সব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি