ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কার্গোতে আগুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ: ঢাকায় কাস্টমসের রাজস্ব প্রবৃদ্ধিতে ধাক্কা: কমিশনার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ২:১৬

কার্গোতে বারবার অগ্নিকাণ্ড এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকা কাস্টমস হাউজে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন কমিশনার মোহা. মসিউর রহমান।
মঙ্গলবার সকালে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মোহা. মসিউর রহমান বলেন, গত অর্থবছরে ঢাকা কাস্টমস হাউজের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় তা ৬ শতাংশ কম।
রাজস্ব আদায় বাড়াতে চলতি অর্থবছরে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ঢাকা কাস্টমস হাউজের ৪৫৫ কোটি টাকা বকেয়া রয়েছে।
কমিশনার বলেন, কার্গোতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় স্ক্যানারসহ বিভিন্ন লজিস্টিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কাস্টমসের কার্যক্রমে ধীরগতি তৈরি হয়েছে এবং নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে।
এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে ঢাকা কাস্টমস হাউজের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজস্ব সুরক্ষা এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন কমিশনার। কাস্টমস হাউজে পণ্য লিকেজ, চুরি কিংবা শুল্ক ফাঁকির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী