তুরাগে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
তুরাগে ২২০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫০০ টাকাসহ মোঃ জীবন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে তুরাগ থানাধীন তারারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারে রাখা ২২০ পিস কথিত ইয়াবা সদৃশ ট্যাবলেট, যার ওজন ২২ গ্রাম ও আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা, এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতার জীবন দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
Link Copied