ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বইমেলা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ২:২২

রাজধানীর তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুরু হওয়া এ বইমেলা চলবে ৩ সেপ্টেম্বর'২০২৬ পর্যন্ত।বইমেলার শুভ উদ্বোধন করেন শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন। 

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি হলো বই। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের সৃজনশীল, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও জ্ঞান-বিষয়ক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে, কল্পনাশক্তিকে সমৃদ্ধ করে এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে সহায়তা করে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, নিজেকে একজন জ্ঞানী, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়তে হবে। প্রতিদিন কিছু সময় বই পড়ার অভ্যাস করতে হবে। মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সময় নষ্ট না করে বইকে নিজের ভালো বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।

ড. এমদাদ হোসেন আরও বলেন, ‘একজন শিক্ষার্থী যত বেশি বই পড়বে, তার জ্ঞানের পরিধি তত বাড়বে। বই মানুষকে আলোকিত করে এবং সমাজ ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা তৈরি করে। আমাদের এই বইমেলার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করা এবং তাদের পাঠাভ্যাস গড়ে তোলা।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ বইমেলায় শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও মেলায় অংশ নিচ্ছেন।

এমএসএম / এমএসএম

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই