এখনও কাবুলে সেনা মোতায়েন করতে চান এরদোগান
ফের আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেন, আগেও কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করেছে তুরস্কের সেনারা। কাজেই আবার সেখানে তুর্কি সেনা মোতায়েনে আপত্তি থাকার কথা নয় কাবুলের।
শনিবার আঙ্কারায় একটি অনুষ্ঠানে বক্তব্যকালে এ ইচ্ছার কথা জানান এরদোগান। খবর পার্স টুডে
তুর্কি প্রেসিডেন্ট জানান, তালেবান সরকারকে স্বীকৃতি প্রশ্নে এখনই কোনো সিদ্ধান্ত নেবে না আঙ্কারা। আফগান জনগণের সঙ্গে তালেবান সরকারের আচরণ পর্যবেক্ষণের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এরদোগান আরও বলেন, আফগানিস্তান ও কাতারের সঙ্গে আলাপ-আলোচনার পর কাবুল বিমানবন্দরে সেনা মোতায়েন করতে পারে তুরস্ক।
এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছিলেন, মানবিক সংকটের হাত থেকে রক্ষা করার জন্য তালেবানকে সহযোগিতা করলেও তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দেবে না আঙ্কারা।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা