ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিকুঞ্জের ফ্ল্যাটে পড়ে ছিল চিকিৎসকের লাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ১১:১৪

তিন দিন ধরে বাসা থেকে বের হননি সদ্য পাস করা চিকিৎসক দেবাশীষ কুমার দাস (২৫)। অবশেষে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল তার গলিত লাশ।

প্রতিবেশীদের খবরের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে খিলক্ষেত থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন খবরে আমরা ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করি।

পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের জিজ্ঞাসাবাদের বরাতে ওসি সাব্বির বলেন, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন। মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন বলে জানতে পেরেছি। তবে তিনি ঢাকায় কোনো হাসপাতালে চাকরি করছিলেন কি-না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বাড়ির নিরাপত্তারক্ষীর বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, তিনদিন আগে দেবাশীষ বাসায় প্রবেশ করেন। এরপর আর বের হননি।

পুলিশ তার মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মঙ্গে পাঠানো হয়েছে। 

প্রীতি / প্রীতি

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ