ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনে সাবালেঙ্কা ঝড়, আলকারাজের দুর্দান্ত প্রত্যাবর্তন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৩:১৩

চলমান ইউএস ওপেনে নিজ নিজ ইভেন্টে দাপুটে পারফরম্যান্স ধরে রেখেছেন কার্লোস আলকারাজ ও অ্যারিনা সাবালেঙ্কা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষকে যেন দাঁড়াতেই দেননি নারী টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা সাবালেঙ্কা। আর প্রথম সেটে হারের পর দুর্দন্ত প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছেন আলাকারাজ। দুজনেরই তৃতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে।

দ্বিতীয় রাউন্ডে পোলিনা লেটসেনকোর বিপক্ষে খেলতে নেমেছিলেন সাবালেঙ্কা। কোর্টে যেন পোলিনাকে পাত্তাই দেননি তিনি। মাত্র ৫৩ মিনিটেই জয় তুলে নিয়েছেন এই বেলারুশিয়ান টেনিস সুন্দরী। দুই সেটেই ৬-১ করে পয়েন্ট ব্যবধানে জিতেছেন তিনি।

এদিকে জাইমি ফারিয়ার মুখোমুখি হয়েছিলেন আলকারাজ। প্রত্যাশা ছিল সহজ জয়ের। কিন্তু প্রথম সেটে দুদান্ত পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে অবাক করে দেন জাইমি। আলকারাজকে ৪-৬ পয়েন্ট ব্যবধানে হারিয়ে লিড নেন তিনি।  

প্রথম সেট হারের পর নিজের জাত চিনিয়েছেন আলকারাজ। এবার জাইমিকে যেন দাঁড়াতেই দেননি তিনি। দ্বিতীয় সেটে কোনো পয়েন্টই অর্জন করতে পারেননি জাইমি। ৬-০ ব্যবধানে জিতে ১-১ সেটে সমতায় ফেরেন আলাকারাজ। পরের সেটে ৬-৩ পয়েন্ট ব্যবধানে জিতলে লিড নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা টেনিস তারকা।

চতুর্থ সেটেও সুবিধা করতে পারেননি জাইমি। এবার আলকারাজ ৬-২ পয়েন্ট ব্যবধানে জিতলে জয় নিশ্চিত হয় তার। আর এই জয়ের মাধ্যমে তৃতীয় রাউন্ড নিশ্চিত হয় আলকারাজের।

aliul / aliul

আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!

আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!

যে কারণে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ হারাল শ্রীলঙ্কা

‘পাকিস্তানকে দুর্বল দল’ বলার জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রড

‘আয়ারল্যান্ডের কাছে হেরেছে ভারত’, পাকিস্তানের হারের সমালোচনায় নাকভি

এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি

ইউএস ওপেনে সাবালেঙ্কা ঝড়, আলকারাজের দুর্দান্ত প্রত্যাবর্তন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ

রেকর্ড সময়ে শুরু ও শেষ হওয়া ম্যাচে ভেনাসের বিদায়

‘ইনফান্তিনো নিয়ম মানেন না, তাকে পদত্যাগ করতে হবে’

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

ইনফান্তিনোকে অবশ্যই পদত্যাগ করতে হবে, বললেন প্লাতিনি