আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!
দলবদলের বাজারে বড়সড় চমক দেখিয়ে ব্র্যাডলি বারকোলাকে দলে ভিড়িয়েছে লিভারপুল। আর নতুন তারকাকে বেঞ্চে বসিয়ে রাখার পরিকল্পনা নেই কোচ আন্দোনি ইরাওলার। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যাচেই লিভারপুলের জার্সিতে অভিষেক হতে পারে ১২৩ মিলিয়ন পাউন্ডের এই ফরাসি উইঙ্গারের।
দলবদল উইন্ডোর শেষ হওয়ার দুদিন আগে পিএসজি থেকে বারকোলাকে দলে টানে লিভারপুল। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে ফরাসি তারকাকে পেতে বড় অঙ্কের অর্থ খরচ করে তারা। গত মৌসুমে পিএসজির হয়ে দারুণ পারফরম্যান্স করা বারকোলা অবশ্য নতুন মৌসুমে ক্লাবটির কোনো ম্যাচের স্কোয়াডেই জায়গা পাননি। প্রাক্-মৌসুমেও মাঠে নামেননি এক মিনিটের জন্যও।
লিভারপুলে এসে অবশ্য অনুশীলনে নিজের ছন্দ ফিরে পেয়েছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ইরাওলার ভাষায়, ‘ভালো জায়গায়’ আছেন বারকোলা। এমনকি তাকে সরাসরি মূল একাদশে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি লিভারপুল কোচ।
ইরাওলা বলেন, ‘বারকোলাকে নিয়ে আমরা খুবই খুশি। এই পজিশনে একজন দুর্দান্ত খেলোয়াড়কে দলে নেওয়াই আমাদের অগ্রাধিকার ছিল। সবচেয়ে ভালো লেগেছে, সে লিভারপুলে আসতে খুব আগ্রহী ছিল। আমাদের এখানে আসাটাই সে চেয়েছে। এটা অবশ্যই ইতিবাচক সংকেত।’
নতুন সতীর্থদের সঙ্গে বারকোলা ভালোভাবেই মানিয়ে নিচ্ছেন বলেও জানান ইরাওলা। তিনি বলেন, ‘সে আমাদের সাহায্য করার মানসিকতা নিয়ে এসেছে। অনুশীলনেও ভালো করেছে। আজকের অনুশীলনেও সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালের ম্যাচের জন্য সে অবশ্যই বিবেচনায় থাকবে।’
তবে বারকোলার মূল একাদশে জায়গা পাওয়া নিয়ে কিছুটা সতর্ক ইরাওলা। কারণ, প্রাক্-মৌসুমে কোনো ম্যাচ না খেলায় ম্যাচ ফিটনেসের ঘাটতি রয়েছে ফরাসি উইঙ্গারের। কোচ বলেন, ‘আমি তাকে ভালো জায়গায় দেখছি। দলের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। কিন্তু সত্যি হলো, প্রাক্-মৌসুমে তার কোনো ম্যাচ মিনিট নেই। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় এটাও আমাদের বিবেচনায় রাখতে হবে।’
বারকোলাকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে লিভারপুলের উইং বিভাগ আরও শক্তিশালী হয়েছে। এবারের দলবদলে জেরেমি জ্যাকুয়েট, ভিক্টর মুনোজ ও ধারে রোনালদ আরাউহোকেও দলে এনেছে তারা। যদিও দলটিতে আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডার ও রাইট-ব্যাক প্রয়োজন ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরাওলা অবশ্য ক্লাবের দলবদলের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট।
aliul / aliul
বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি
ব্যালন ডি’অর জয়ীসহ যেসব তারকারা ক্লাবহীন
দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ
তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, পুলিশি তদন্তের কারণে নেই কার্স
আগস্টের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ব্রুনোসহ ৮ জন
আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!
আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!
যে কারণে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ হারাল শ্রীলঙ্কা
‘পাকিস্তানকে দুর্বল দল’ বলার জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রড
‘আয়ারল্যান্ডের কাছে হেরেছে ভারত’, পাকিস্তানের হারের সমালোচনায় নাকভি
এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি
ইউএস ওপেনে সাবালেঙ্কা ঝড়, আলকারাজের দুর্দান্ত প্রত্যাবর্তন