ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, পুলিশি তদন্তের কারণে নেই কার্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৪:৩৭

মাঠে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো ব্রাইডন কার্সের। ডার্বিতে গত মাসের এক ঘটনার জেরে পুলিশি তদন্ত ও ক্রিকেট রেগুলেটরের তদন্ত চলতে থাকায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের দলেও জায়গা হয়নি ইংল্যান্ডের এই পেসারের। দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন তিনি।

ডার্বির একটি বারের বাইরে ঘটে যাওয়া ঘটনায় প্রথমে মাতাল ও বিশৃঙ্খল আচরণের সন্দেহে কার্সকে আটক করেছিল পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। ওই রাতের ঘটনায় হামলার অভিযোগের তদন্ত করছে ডার্বিশায়ার পুলিশ। তবে সেই ঘটনায় কার্সের সম্পৃক্ততা ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। একই ঘটনার বিষয়ে ক্রিকেট রেগুলেটরও আলাদাভাবে তদন্ত করছে।

কার্সের জায়গায় দ্বিতীয় টেস্টের স্কোয়াডে সুযোগ পাওয়া সনি বেকার এবারও দলে আছেন। অন্যদিকে প্রথম দুই টেস্টের স্কোয়াডে থাকা ম্যাট ফিশারকে তৃতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

তৃতীয় টেস্টের আগে অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যেই ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে তারা। এর আগে হেডিংলিতে পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়েছিল জো রুটের দল। এবার লক্ষ্য একটাই—এজবাস্টনে জিতে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা।

দ্বিতীয় টেস্টের পর ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মার্কাস ট্রেসকোথিক জানিয়েছিলেন, শেষ ম্যাচেও একই দল ধরে রাখার সম্ভাবনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে পেস আক্রমণের দায়িত্ব থাকছে জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, অলি রবিনসন ও জশ টংয়ের কাঁধে।

কার্স না থাকায় পেস বোলিংয়ে অতিরিক্ত বিকল্প হিসেবে থাকছেন সনি বেকার ও স্যাম কুক। অধিনায়ক জো রুটের নেতৃত্বে ১৫ সদস্যের দলে হ্যারি ব্রুক, বেন ডাকেট, অলি পোপ, জেমি স্মিথসহ নিয়মিত দলের বেশির ভাগ ক্রিকেটারই আছেন।

তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড:

জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়াইব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, অলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ, জশ টাং।

aliul / aliul

বিপিএল বাদেই ৩৫-৪০ লাখ টাকা পাবে, ক্রিকেটাররা অনেক খুশি : তামিম ইকবাল

৬ হাজার কোটি টাকার খেলোয়াড় বিক্রি করে বিশ্বরেকর্ড চেলসির

বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি

ব্যালন ডি’অর জয়ীসহ যেসব তারকারা ক্লাবহীন

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, পুলিশি তদন্তের কারণে নেই কার্স

আগস্টের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ব্রুনোসহ ৮ জন

আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!

আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!

যে কারণে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ হারাল শ্রীলঙ্কা

‘পাকিস্তানকে দুর্বল দল’ বলার জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রড

‘আয়ারল্যান্ডের কাছে হেরেছে ভারত’, পাকিস্তানের হারের সমালোচনায় নাকভি

এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি