ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্যালন ডি’অর জয়ীসহ যেসব তারকারা ক্লাবহীন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৬ বিকাল ৫:৬

দলবদলের বাজারের দরজা বন্ধ। শেষ হয়েছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ, কোটি কোটি পাউন্ডের লেনদেন আর তারকাদের ঠিকানা বদলের নাটক। কিন্তু বাজার পুরোপুরি ফাঁকা হয়নি। বরং বড় কিছু নাম এখনও ক্লাবহীন—চাইলে বিনা ট্রান্সফার ফিতেই দলে ভেড়ানো সম্ভব তাদের।

এবারের গ্রীষ্মে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খরচ করেছে রেকর্ড ৩.৪৯ বিলিয়ন পাউন্ড। ইতিহাসের সবচেয়ে দামি ১০টি ট্রান্সফারের তিনটিই হয়েছে এই উইন্ডোতে। ১০০ মিলিয়ন পাউন্ড বা তার বেশি মূল্যের পাঁচটি চুক্তিও হয়েছে। এর মধ্যে এনজো ফার্নান্দেজের চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে ১২৫ মিলিয়ন পাউন্ডের দলবদলটি একাই ডেডলাইন ডের খরচকে ৫০০ মিলিয়ন পাউন্ডের ওপরে নিয়ে গেছে।

ইলিমান দিয়েংকে এভারটন থেকে ম্যানচেস্টার সিটিতে প্রাথমিক ৬০ মিলিয়ন পাউন্ডে নেওয়ার পর প্রিমিয়ার লিগের মোট গ্রীষ্মকালীন ব্যয় পেরিয়ে যায় ৩ বিলিয়ন পাউন্ডের সীমা। ভেঙে যায় এক বছর আগের ৩.১৪ বিলিয়ন পাউন্ডের রেকর্ডও।

তবে এত বড় অঙ্কের বাজারের মাঝেও কিছু খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে একেবারে বিনা ট্রান্সফার ফিতে। অভিজ্ঞতা, সাফল্য আর তারকাখ্যাতিতে যাদের ক্যারিয়ার অন্য উচ্চতায়—সেই তালিকায় আছেন একাধিক সাবেক মহাতারকা।

রিয়াদ মাহরেজ

তিন দশক পেরিয়েও রিয়াদ মাহরেজের নাম শুনলে এখনও বড় ক্লাবগুলোর কথা মনে পড়ে। লেস্টার সিটির হয়ে ২০১৬ সালে প্রিমিয়ার লিগ জিতেছিলেন। এরপর ম্যানচেস্টার সিটিতে গিয়ে আরও বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আলজেরিয়ার হয়ে জাতীয় দলেও করেছেন ৪০ গোল। এখন ক্লাবহীন এই উইঙ্গার অভিজ্ঞতার দিক থেকে নিঃসন্দেহে আকর্ষণীয় বিকল্প।

রাহিম স্টার্লিং

লিভারপুলে ক্যারিয়ার শুরু, এরপর ম্যানচেস্টার সিটিতে নিজেকে প্রতিষ্ঠিত করা—রাহিম স্টার্লিংয়ের ক্যারিয়ার ছিল দুর্দান্ত উত্থানের গল্প। ২০২২ সালে সিটি ছাড়ার পর অবশ্য ঠিকানা বদলেছেন একাধিকবার। সর্বশেষ বিদেশি অধ্যায়ও প্রত্যাশামতো জমেনি। তবু গতি, অভিজ্ঞতা ও প্রিমিয়ার লিগে দীর্ঘদিনের পারফরম্যান্স তাকে এখনও গুরুত্বপূর্ণ ফ্রি এজেন্ট করে রেখেছে।

জ্যাডন সানচো

মাত্র ২৬ বছর বয়সেই চারটি বড় ক্লাবের হয়ে খেলা সানচোর ক্যারিয়ার যেন প্রতিভা আর অস্থিরতার মিশেল। অসাধারণ দক্ষতার অধিকারী এই ইংলিশ উইঙ্গার এখনও নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি। তবে বয়স ও সামর্থ্য বিবেচনায় নতুন কোনো ক্লাবের জন্য সানচো হতে পারেন বড় বাজির খেলোয়াড়।

ফিলিপে কুতিনহো

লিভারপুলে নিজের সেরা সময়ের পর ২০১৮ সালে বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্তকে কুতিনহো নিজেই বলেছিলেন ‘খুব কঠিন সিদ্ধান্ত’। কিন্তু ন্যু ক্যাম্পে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এরপর ক্যারিয়ারে এসেছে একের পর এক বাঁক। তবু লিভারপুলে তার সময়ের পারফরম্যান্সই বলে দেয়, সঠিক পরিবেশ পেলে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার এখনও পার্থক্য গড়ে দিতে পারেন।

করিম বেনজেমা

তালিকার সবচেয়ে বড় নামগুলোর একটি করিম বেনজেমা। ৩৮ বছর বয়সেও তার ক্যারিয়ারের অর্জনের তালিকা ঈর্ষণীয়। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা, ব্যক্তিগত স্বীকৃতির মধ্যে আছে ব্যালন ডি’অরও। রিয়ালের জার্সিতে প্রায় ৫৫০ ম্যাচে ২৭৫ গোল করার পর ২০২৩ সালে পাড়ি জমিয়েছিলেন সৌদি প্রো লিগে। এখন আবারও ক্লাবহীন ফরাসি স্ট্রাইকার—অভিজ্ঞতা আর গোল করার ক্ষমতার কারণে যার দিকে নজর থাকবেই।

aliul / aliul

বিপিএল বাদেই ৩৫-৪০ লাখ টাকা পাবে, ক্রিকেটাররা অনেক খুশি : তামিম ইকবাল

৬ হাজার কোটি টাকার খেলোয়াড় বিক্রি করে বিশ্বরেকর্ড চেলসির

বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি

ব্যালন ডি’অর জয়ীসহ যেসব তারকারা ক্লাবহীন

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, পুলিশি তদন্তের কারণে নেই কার্স

আগস্টের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ব্রুনোসহ ৮ জন

আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!

আগামীকালই লিভারপুলে অভিষেক হচ্ছে বারকোলার!

যে কারণে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ হারাল শ্রীলঙ্কা

‘পাকিস্তানকে দুর্বল দল’ বলার জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রড

‘আয়ারল্যান্ডের কাছে হেরেছে ভারত’, পাকিস্তানের হারের সমালোচনায় নাকভি

এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি