খিঁচুনিতে দুইবার মাঠেই ঢলে পড়া জামাল কবে ফিরতে পারবেন ফুটবলে?
সুস্থতার পথে এগোচ্ছেন জামাল মুসিয়ালা। জার্মানির এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দ্রুত দলে ফেরানোর আশা থাকলেও, পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে তাকে মাঠে নামানোর কোনো তাড়াহুড়ো নেই বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কম্পানির।
প্রাক্-মৌসুমে মাত্র চার দিনের ব্যবধানে দুইবার খিঁচুনির কারণে মাঠেই লুটিয়ে পড়েছিলেন মুসিয়ালা। সর্বশেষ গত ১৮ আগস্ট হেইডেনহেইমের বিপক্ষে একই সমস্যায় পড়ার পর থেকেই মাঠের বাইরে ২৩ বছর বয়সী এই ফুটবলার।
এর মধ্যেই জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বায়ার্ন। বুধবার দ্বিতীয় বিভাগের দল ওসনাব্রুককে ৪-১ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন হ্যারি কেইন, আর একটি করে গোল পেয়েছেন টম বিসফ ও মাইকেল ওলিসে।
ম্যাচ শেষে মুসিয়ালাকে নিয়ে আশার কথা শুনিয়েছেন কম্পানি। শনিবার বুন্দেসলিগায় সদ্য ফেরা শালকের বিপক্ষে ম্যাচে তাকে বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন বায়ার্ন কোচ। তবে সুস্থতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি পরিষ্কার করেছেন, প্রস্তুত হওয়ার আগে মুসিয়ালার ওপর কোনো বাড়তি চাপ দিতে চান না।
ওসনাব্রুকের বিপক্ষে খুব বেশি পরিবর্তনও আনেননি কম্পানি। আক্রমণভাগে কেইন, লুইস দিয়াস ও ওলিসেকে শুরু থেকেই মাঠে রাখেন তিনি। পিএসভি আইন্দহোভেন থেকে দলে আসা ইসমায়েল সাইবারিও প্রথমবারের মতো বায়ার্নের শুরুর একাদশে জায়গা পান।
ম্যাচের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট কম্পানি। তার মতে, প্রথমার্ধে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে কিছুটা সমস্যায় পড়লেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও ভালোভাবে নেয় বায়ার্ন।
কম্পানি বলেন, ‘আমরা বারবার জায়গা খুঁজে পেয়েছি এবং শেষ পর্যন্ত সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি। প্রথমার্ধে তাদের জমাট রক্ষণ ভাঙতে আমাদের লড়াই করতে হয়েছে। দ্বিতীয়ার্ধে তারা আক্রমণ করার চেষ্টা করেছে, আর তাতেই আমাদের জন্য আরও কিছু সুযোগ তৈরি হয়েছে।’
aliul / aliul
যেভাবে বদলে গেছে ম্যানচেস্টার সিটির চেহারা
খিঁচুনিতে দুইবার মাঠেই ঢলে পড়া জামাল কবে ফিরতে পারবেন ফুটবলে?
হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক
ইনজুরি নয়, আইপিএলের গত আসরে যে কারণে মাঠে নামেননি ধোনি
‘এসি-বিহীন রুমে’ থেকেও বাংলাদেশে খেলতে রাজি শুকি, কেন এত ত্যাগ?
বিপিএল বাদেই ৩৫-৪০ লাখ টাকা পাবে, ক্রিকেটাররা অনেক খুশি : তামিম ইকবাল
৬ হাজার কোটি টাকার খেলোয়াড় বিক্রি করে বিশ্বরেকর্ড চেলসির
বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি
ব্যালন ডি’অর জয়ীসহ যেসব তারকারা ক্লাবহীন
দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ
তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, পুলিশি তদন্তের কারণে নেই কার্স
আগস্টের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ব্রুনোসহ ৮ জন