ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ১১:৪৪

৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেনের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্কোস লরেন্তে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডার অবসরের আগে জাতীয় দলে ২৭টি ম্যাচ খেলেছেন। এত দ্রুত আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার কারণ অবশ্য স্পষ্ট করেননি লরেন্তে, বলেছেন ‘একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত’।

আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতেছে স্পেন। যদিও ফাইনালে বেঞ্চে বসে কাটাতে হয়েছে ডিফেন্ডার লরেন্তেকে। ২০২০ সালে স্পেন জাতীয় দলে অভিষেক হওয়া ফুটবলার অবসরের কথা জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি জানি, আমি এখনও তরুণ এবং হয়তো ভালো খেলতে থাকলে এই জার্সিতে আমার আরও কয়েক বছর খেলার সুযোগ ছিল। অনেকেই হয়তো আমার সিদ্ধান্ত বুঝতে পারবেন না। সত্যি বলতে, বাইরে থেকে দেখলে আমিও হয়তো বুঝতাম না। কিন্তু এটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত– অনেক ভেবেচিন্তে নেওয়া এবং সর্বোপরি হৃদয় থেকে আসা সিদ্ধান্ত।’

রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার স্পেনের হয়ে প্রাপ্ত অভিজ্ঞতা এবং সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন, ‘এই বছরগুলোতে যাদের সঙ্গে দেখা হয়েছে এবং যারা আমার ও আমার পরিবারের জন্য অসাধারণ ও অবিস্মরণীয় মুহূর্তগুলো সম্ভব করে তুলেছেন, তাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি আমার সব অভিজ্ঞতাই মনে রাখব, তবে বিশেষ করে এই শেষ ৫২ দিনকে।’

জাতীয় দলের ঐতিহাসিক মুহূর্তে অংশ হতে পারা অনেক সম্মানের বলেও মনে করেন লরেন্তে, ‘একটি অসাধারণ দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে স্পেনকে শীর্ষে তুলতে। আর তারা ঠিক সেটাই করেছে। আমার দেশের প্রতিনিধিত্ব করা এবং এই ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য সম্মানের।’


তার এই সিদ্ধান্তের জন্য শুভকামনা জানিয়ে স্প্যানিশ ফুটবল দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ‘একজন বিশ্বচ্যাম্পিয়ন সেই জায়গাকে বিদায় জানাচ্ছেন, যা সর্বদাই তার আপন ঠিকানা হয়ে থাকবে। প্রতিটি রেস, প্রতিটি লড়াই এবং প্রতিটি মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ মার্কোস লরেন্তে। এই জার্সিটি তোমার গল্পেরই একটি অংশ, আর তুমিও চিরকাল আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।’

বিশ্বকাপের আগে থেকেই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন লরেন্তে। ২০২২ বিশ্বকাপেও স্পেনের দলে ছিলেন তিনি। তবে ছিলেন না ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলে।

এমএসএম / এমএসএম

চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

যেভাবে বদলে গেছে ম্যানচেস্টার সিটির চেহারা

খিঁচুনিতে দুইবার মাঠেই ঢলে পড়া জামাল কবে ফিরতে পারবেন ফুটবলে?

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

ইনজুরি নয়, আইপিএলের গত আসরে যে কারণে মাঠে নামেননি ধোনি

‘এসি-বিহীন রুমে’ থেকেও বাংলাদেশে খেলতে রাজি শুকি, কেন এত ত্যাগ?

বিপিএল বাদেই ৩৫-৪০ লাখ টাকা পাবে, ক্রিকেটাররা অনেক খুশি : তামিম ইকবাল

৬ হাজার কোটি টাকার খেলোয়াড় বিক্রি করে বিশ্বরেকর্ড চেলসির

বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি

ব্যালন ডি’অর জয়ীসহ যেসব তারকারা ক্লাবহীন

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, পুলিশি তদন্তের কারণে নেই কার্স