ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ১১:১

প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চীনের মকিতে আজ প্রথম ম্যাচে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক চাপ তৈরি করে প্রথম কোয়ার্টারেই গোলের দেখা পায় লাল-সবুজের দল। কনা আক্তারের গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ।
এরপর ব্যবধান বাড়াতে বড় ভূমিকা রাখেন ইমা ও আইরিন আক্তার রিয়া। দুজনের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। চাইনিজ তাইপে চেষ্টা করেও বাংলাদেশের আক্রমণ ঠেকাতে পারেনি।
শেষ কোয়ার্টারে এসে বাংলাদেশের গোলের ক্ষুধা আরও বাড়ে। অধিনায়ক সারিকা রিমন পরপর দুই গোল করে দলের জয়কে আরও বড় করেন। তাঁর জোড়া গোলের পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি চাইনিজ তাইপে।
কনা আক্তারের এক গোল, ইমা ও রিয়ার দুটি করে এবং অধিনায়ক সারিকা রিমনের দুটি গোলে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন রিয়া।

 

Aminur / Aminur

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স