গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা, আম্পায়ারের কাছে অভিযোগ
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ভিন্ন এক প্রতিপক্ষের মুখোমুখি হলেন নারী এককের শীর্ষ তারকা আরিয়ানা সাবালেঙ্কা। কামিলা রাখিমোভার বিপক্ষে ৬-৩, ৬-৪ গেমে জেতা এই বেলারুশ টেনিস খেলোয়াড় গাঁজার তীব্র গন্ধে একাধিকবার বেসামাল হয়েছেন। সার্ভ করার সময় মনোযোগে বিঘ্ন ঘটার পর চেয়ার আম্পায়ারের সহায়তা চান সাবালেঙ্কা।
আগে কখনোই টেনিস কোর্টে এতটা তীব্র গন্ধ পাননি বলে জানান বেলারুশের এই তারকা। ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, ‘আমি জানি না, গন্ধটা দর্শকদের কাছ থেকে আসছিল, নাকি বাইরে থেকে বাতাসের সঙ্গে স্টেডিয়ামে ঢুকছিল। জানি না। শুধু আশা করি, তারা বিষয়টি নিয়ে একটু বেশি সচেতন হবে।’
লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় গেমে সার্ভ করতে গিয়ে বল ওপরে ছোড়ার পর সেটি আর মারেননি, মাটিতে পড়তে দেন সাবালেঙ্কা। পরের পয়েন্টেও একই ঘটনা ঘটে। স্পষ্টতই কোনো একটি বিষয় তাকে বিরক্ত করছিল। এরপর চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে সহায়তা চান তিনি।
পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে সাবালেঙ্কা বলেন, ‘আমি মনে মনে ভাবছিলাম, আপনারা যা খুশি করতে পারেন। যা খুশি ধূমপান করেন, যতটা খুশি আরাম করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করার সময় এই গন্ধ সামলানো একটু কঠিন।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও অবশ্য বিষয়টি নিয়ে হাস্যরস করতে দেখা যায় নারী টেনিসের শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে। এমনকি দর্শকরা তার ম্যাচ আরও উপভোগ করতেই হয়তো এমন কিছু করছেন– এমন প্রশ্নেও মজা করে উত্তর দেন তিনি, ‘হয়তো (আমার খেলা) খুব দ্রুতগতির, তাই তারা একটু ধীর করতে চাইছে। কে জানে! এর প্রভাব কী, আমি জানি না।’
এর আগে নিক কিরিওস ও মারিয়া সাকারির মতো খেলোয়াড়রাও ম্যাচ চলাকালে গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ করেছিলেন। ইউএস ওপেনের ভেন্যুর পেছনে একটি পার্ক রয়েছে, যেখান থেকেই সাধারণত এই গন্ধ আসতে পারে বলে ধারণা করা হয়। তবে সেদিন ইউএস ওপেনের টেনিস কমপ্লেক্সে কোনো দর্শককে ধূমপান করতে দেখা যায়নি এবং কাউকে সেখান থেকে বেরও করে দেওয়া হয়নি।
অনাকাঙ্ক্ষিত এই বিষয়ে ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ব্রেন্ডন ম্যাকইনটায়ার এক বিবৃতিতে বলেন, ‘ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারের বাইরে কী হচ্ছে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে এই স্থাপনাকে ধূমপানমুক্ত রাখতে আমরা সতর্ক থাকছি। নিরাপত্তা ও অতিথিসেবা দলকে কেউ ধূমপান করছে বলে জানানো হলে তারা ব্যবস্থা নেয়। নিউইয়র্কে এটি বৈধ হলেও পার্ক অঞ্চল, টেনিস সেন্টারে যে ধূমপান নিষিদ্ধ সেসব জানিয়ে দেওয়া হয়।’
Aminur / Aminur
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ