ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাদাখ সীমান্তে আবার চীনা ফাইটার জেট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ১১:৩৬

লাদাখ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে ভারত ও চীনের মধ্যে। দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ১৬তম সীমান্ত বৈঠকও ব্যর্থ হয়েছে। এবার লাদাখের নাগরি গুনসা এয়ারবেসে শক্তি বাড়াতে শুরু করেছে চীন। লাদাখ সীমান্তে প্যাংগং সো থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে চীনের এই এয়ারবেস।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেখানে ইউএভিও মোতায়েন করেছে চীন। নাগরি গুনসা এয়ারবেসে শক্তি বাড়াতে শুরু করেছে দেশটি। একের পর এক অত্যাধুনিক ফাইটার জেট মজুত করছে চীন। হঠাৎ লাদাখ সীমান্তের এয়ারবেসে চীনের এই শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগে ভারতীয় সেনারা।

সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে ভারত। কয়েকদিন আগেই লাদাখ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল চীনা সেনারা। এখন নতুন করে লাদাখ সীমান্তে চীনের শক্তিবৃদ্ধি ভাবিয়ে তুলেছে ভারতীয় সেনাদের। কয়েকদিন আগেই দেশটির সেনাপ্রধান জেনারেল নারাভানে লাদাখ সীমান্ত পরিদর্শন করেছেন।

গত ১০ অক্টোবর লাদাখ সীমান্ত নিয়ে বৈঠকে বসেছিল দুই দেশের সেনা। কিন্তু লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোর যে প্রস্তাব ভারত দিয়েছিল তাতে রাজি হয়নি চীন। যার জন্য এক প্রকার ব্যর্থই হয়েছিল চীনের সঙ্গে ভারতের বৈঠক। আফগানিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বাড়ছে। এবার চীন সীমান্তেও জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। তাই বারবার সেনাপ্রধান চীনের সঙ্গে ভারতের সীমান্ত সমঝোতা শক্ত করতে বার্তা দিয়েছেন। ভারতের সেনাপ্রধান জেনারেল নারাভানে সীমান্ত সুরক্ষিত রাখতে সীমান্ত চুক্তি সংস্কার জরুরি বলে মনে করছেন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত