ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার
নতুন চোটে বড় ধাক্কা খেলেন নেইমার জুনিয়রকে। ডান ঊরুর চোটে চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান এই তারকাকে।
সান্তোস জানিয়েছে, পরীক্ষায় নেইমারের ডান ঊরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট ধরা পড়েছে। এক্ষেত্রে সেরে উঠতে সর্বোচ্চ আট সপ্তাহ সময় লাগতে পারে বলে চিকিৎসকদের ধারণা।
ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে গত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে চোট পান নেইমার। প্রথমার্ধেই ডান ঊরুতে ব্যথা অনুভব করেন তিনি।
বিরতির পর আর মাঠে ফেরেননি।
চোটের পরদিন ভিলা বেলমিরোর মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার।
মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সরাসরি দায়ী করে ইনস্টাগ্রামে ক্ষুব্ধ পোস্ট দেন তিনি।
নেইমার লেখেন, ‘ভিলা বেলমিরোর মাঠের দায়িত্বে থাকা ব্যক্তিকে অভিনন্দন জানাতে চাই। গতকাল ভিলার ইতিহাসের সবচেয়ে বাজে মাঠ ছিল এটি। ম্যাচের এক দিন আগে মাটি আলগা করার কাজ করায় পুরো মাঠে গর্ত হয়ে ছিল। অবিশ্বাস্য! প্রতিপক্ষের পাশাপাশি আমাদের মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে। মাঠ অসমান থাকায় দৌড়ের সময় হঠাৎ গতি বাড়ানো ও থামাতে আরও বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে। প্রথমার্ধেই তিনজনের চোট পাওয়াটা তাই কাকতালীয় নয়। অভিনন্দন, দারুণ কাজ!’
নেইমারের মন্তব্যে কিছুটা বিদ্রূপও ছিল। কারণ, কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কৃত্রিম টার্ফে খেলা হওয়ায় সেই ম্যাচে খেলেননি তিনি। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে ফিরতি লেগে খেলতে নেমেই এবার চোট পেলেন এই ফরোয়ার্ড।
সান্তোসের মেডিকেল পরীক্ষার ফল অনুযায়ী, চোটটি সারতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। তবে নেইমারের ক্ষেত্রে পুনর্বাসনে সর্বোচ্চ আট সপ্তাহই লাগবে বলে ধারণা করা হচ্ছে।
Aminur / Aminur
ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার
এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল
গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা, আম্পায়ারের কাছে অভিযোগ
বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের
চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা
যেভাবে বদলে গেছে ম্যানচেস্টার সিটির চেহারা
খিঁচুনিতে দুইবার মাঠেই ঢলে পড়া জামাল কবে ফিরতে পারবেন ফুটবলে?
হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক
ইনজুরি নয়, আইপিএলের গত আসরে যে কারণে মাঠে নামেননি ধোনি
‘এসি-বিহীন রুমে’ থেকেও বাংলাদেশে খেলতে রাজি শুকি, কেন এত ত্যাগ?
বিপিএল বাদেই ৩৫-৪০ লাখ টাকা পাবে, ক্রিকেটাররা অনেক খুশি : তামিম ইকবাল