শনির আখড়ায় দোকান মালিককে গুলি, আটক ১
রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়ায় একটি দোকানে ঢুকে মালিককে গুলি করার অভিযোগ উঠেছে দুই সশস্ত্র ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার রাত আনুমানিক ৮টার দিকে শনির আখড়ার মেসার্স লাখি কোকারীজ ও গিফট কর্নারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি দোকানের সামনে এসে পিস্তল হাতে ভেতরে প্রবেশ করে। তারা দোকান মালিককে লক্ষ্য করে আনুমানিক দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে দোকান মালিকের মুখ ও হাতে গুলি লাগে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীদের একজন পালিয়ে যায়। অপরজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে দোকান মালিককে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে এবং আটক ব্যক্তির সঙ্গে ঘটনার কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আহত দোকান মালিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার বিষয়ে কদমতলী থানা পুলিশ তদন্ত করছে। হামলায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
বাড্ডার ফার্নিচার কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনে ‘বাইরের প্রভাবের’ অভিযোগ
ব্রাইট মাইন্ড একাডেমির এডমিন মিফতাহুল ফেরদাউস বিরুদ্ধে অপপ্রচার
পি টিউন স্টুডিওর স্বত্বাধিকারী পরাগ বিশ্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার, মামলাটি তদন্তের জন্য পিবিআইতে
শনির আখড়ায় দোকান মালিককে গুলি, আটক ১
ঢাকায় প্রায় ৩ হাজার পীর-মাশায়েখের সম্মেলন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ
বিমানে ১৪ কেজি স্বর্ণ, আটক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন পরিচালককে ফুলেল শুভেচ্ছা