ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৬-৯-২০২৬ দুপুর ১:৪০

‘যুক্তির আলোয় খোলুক চিন্তার দুয়ার’—এই স্লোগানকে সামনে রেখে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব-২০২৬’। জুনিয়র ও সিনিয়র—দুই গ্রুপে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তি ও বাকশৈলীর প্রাণবন্ত উপস্থাপনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ফাইনাল পর্বে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। জুনিয়র গ্রুপের ফাইনালে ‘পারিবারিক শিক্ষা ইসলামি মূল্যবোধের মূল ভিত্তি’ এবং সিনিয়র গ্রুপে ‘পশ্চিমা সংস্কৃতি ইসলামি শিক্ষার জন্য ক্ষতিকর’ শীর্ষক বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে উভয় গ্রুপেই বিরোধী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন এশিয়ান ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ও উত্তরা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম এবং স্পিকারের দায়িত্বে ছিলেন তৌফিক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতিকুল্লাহ, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, মাজালিসুল ইলমের পরিচালক শায়খ আবু নাঈম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া। এছাড়া প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারি ও মোহাম্মদ আরিফুল ইসলামসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী পর্বে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, ২০২৫ সালে এটিএন বাংলা জাতীয় ছায়া সংসদ ও ২০২৩ সালে ব্র্যাক-এনডিএফ বিতর্কে চ্যাম্পিয়নসহ জাতীয় পর্যায়ে তানযীমুল উম্মাহ ডিবেটিং ক্লাবের ধারাবাহিক সাফল্য রয়েছে। এছাড়া চলতি ২০২৬ সালে বিজ্ঞান, সংস্কৃতি ও স্কাউটের পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় শতভাগ পাসসহ বিজ্ঞান বিভাগে ১৩২৭ নম্বর পেয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী কাজী মোহাম্মদ আব্দুল্লাহ দেশসেরা ফলাফল অর্জন করেছেন।

Aminur / Aminur

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই