ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হারের পর বাংলাদেশকে আইসিসির শাস্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৪:৫২

নারী এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। যা তাদের সেমিফাইনালে ওঠার প্রথম সুযোগ ভেস্তে দিয়েছে। ফলে গ্রুপপর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের। এদিকে, লঙ্কানদের বিপক্ষে হারের ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় নিগার সুলতানা জ্যাতির দল শাস্তি পেয়েছে।

স্লো ওভার রেট (ধীরগতি) নিয়মে বাংলাদেশকে জরিমানা করেছে আইসিসি। ফলে ম্যাচ ফি’র ৫ শতাংশ পরিশোধ করতে হবে তাদের। ম্যাচ রেফারি জি. এস. লক্ষ্মী জ্যোতির দলের বিরুদ্ধে এক ওভার দেরিতে শেষ করার ঘটনায় এই শাস্তির আদেশ দিয়েছেন।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ধীর ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। জ্যোতি নিজের ত্রুটি স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে ম্যাচের দুই অন ফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার রেটের এই অভিযোগ আনেন।

aliul / aliul

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার

ইংল্যান্ডে আগুন ঝরাচ্ছেন খালেদ-হাসান

হারের পর বাংলাদেশকে আইসিসির শাস্তি

অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি

ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের দুই ছেলের

‘এমবাপ্পের এভাবে ব্যালন ডি’অরের জন্য ভোট চাওয়া শিশুসুলভ আচরণ’

পাকিস্তানের নাশরার ঘূর্ণিতে ইতিহাস, ৭ রানে ৬ উইকেট

ইয়ামালের জোড়া গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সা

ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া

আবারও ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

‘ব্রাজিলকে হারানোর জন্য আমি দুঃখিত’

চীনের পর মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসাল বাংলার মেয়েরা