ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৫:১২

চলছে নারী এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচটি জমিয়ে তোলা পেসার মারুফা আক্তার বড় সুখবর পেয়েছেন। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিনি উঠেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে। 

আজ (মঙ্গলবার) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। লঙ্কানদের বিপক্ষে ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে মারুফা র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন। ক্যারিয়ারসেরা উন্নতির পর তার বর্তমান অবস্থান ১৮তম, স্বাভাবিকভাবে রেটিংও সর্বোচ্চ ৬২২। সে হিসেবে টি-টোয়েন্টিতে মারুফা এখন বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে।

এ ছাড়া ৪ ওভারে ১৪ রানে ১ উইকেট নিয়ে স্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে আছেন। তবে বোলারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন রাবেয়া খান (১ ধাপ পিছিয়ে ২২) ও নাহিদা আক্তার (৪ ধাপ পিছিয়ে ৩২)। সবমিলিয়ে টি-টোয়েন্টি নারী বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষ তিনে আছেন যথাক্রমে– শ্রী চরনি, সোফি এক্লেস্টন ও সোফি ডিন।

এদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি (৩ ধাপ এগিয়ে ৩৬), দিলারা আক্তার (৫ ধাপ এগিয়ে ৬২), নিগার সুলতানা জ্যোতি (১ ধাপ এগিয়ে ২১) ও জুয়াইরিয়া ফেরদৌস (৬ ধাপ এগিয়ে ৯৬)। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অধিনায়ক জ্যোতির অবস্থানই সবার শীর্ষে।


টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় যথারীতি চূড়ায় আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। এরপর জর্জিয়া ভল ও লরা উলভার্ট যথাক্রমে দুই ও তিনে আছেন। ব্যাটারদের শীর্ষ ১৬ জনের তালিকায় কোনো পরিবর্তন নেই। একইভাবে নারী টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও নেই পরিবর্তন নেই, শীর্ষ তিনে আছেন হেইলি ম্যাথিউস, অ্যামেলিয়া কের ও চামারি আতাপাত্তু।

aliul / aliul

‘ইংল্যান্ডে ভারতের জন্য পাঁচ আর পাকিস্তানের জন্য তিনদিনের পিচ দেওয়া হয়’

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার

ইংল্যান্ডে আগুন ঝরাচ্ছেন খালেদ-হাসান

হারের পর বাংলাদেশকে আইসিসির শাস্তি

অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি

ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের দুই ছেলের

‘এমবাপ্পের এভাবে ব্যালন ডি’অরের জন্য ভোট চাওয়া শিশুসুলভ আচরণ’

পাকিস্তানের নাশরার ঘূর্ণিতে ইতিহাস, ৭ রানে ৬ উইকেট

ইয়ামালের জোড়া গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সা

ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া

আবারও ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

‘ব্রাজিলকে হারানোর জন্য আমি দুঃখিত’

চীনের পর মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ