ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

‘ইংল্যান্ডে ভারতের জন্য পাঁচ আর পাকিস্তানের জন্য তিনদিনের পিচ দেওয়া হয়’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৬:১২

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা এখনও শেষ হয়নি। এরই মাঝে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ তুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান। তার মতে, ইংল্যান্ড সফরে ভারতের জন্য পাঁচদিনের পিচ বানানো হলেও, পাকিস্তানকে খেলতে দেওয়া হয় তিনদিনের পিচে।

ইংলিশদের বিপক্ষে ইতোমধ্যে অনুষ্ঠিত দুটি টেস্টে হেরে বাবর আজমের দল সিরিজ হাতছাড়া করেছে। লিডসে অনুষ্ঠিত প্রথম টেস্ট শেষ হয়েছিল আড়াইদিনে, আর বৃষ্টির কল্যাণে লর্ডস টেস্ট চতুর্থ দিন পর্যন্ত গড়ায়। দিনের হিসাবটা আলোচনায় এলেও পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় ছিল স্পষ্ট। কিন্তু দ্রুত খেলার ফলাফল আসাকে কেন্দ্র করে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাজিদ।

আয়োজক দেশটির বিরুদ্ধে অভিযোগ তুলে ‘আউটসাইড এজ’ অনুষ্ঠানে বাজিদ বলেছেন, ‘যখন ভারতীয় দল ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যায়, এমন পিচ দেওয়া হয় যাতে ম্যাচটি পাঁচ দিনে গড়ায়। ভারতের প্রতিটি টেস্ট ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত গেছে। কেন? কারণ যদি খেলা দ্রুত শেষ হয়, তাহলে আর্থিকভাবে আঘাত পাবে বোর্ড (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড)। অন্য কোনো দল ইংল্যান্ডে গেলে, টেস্ট তিন দিনেই শেষ হয়ে যায়।’

‘এটি এমন নয় যে পিচের আচরণ বদলে গেছে। আপনি সেভাবেই পিচ প্রস্তুত করছেন, যাতে ভারতীয় ম্যাচ পাঁচদিন পর্যন্ত টিকে থাকে’, আরও যোগ করেন সাবেক এই পাক ক্রিকেটার। যেকোনো দেশেই ভারতীয় দলের প্রতিটি সফরে এই দৃশ্যের মিল আছে বলেও দাবি বাজিদের, ‘ভারত যখন সফরে আসে, তখন সেটিকে টাকা আয়ের সুযোগ হিসেবে দেখা হয়। তবে এটি আইসিসির কোনো সিদ্ধান্ত নয়। এসব তো দ্বিপাক্ষিক সিরিজ।’

২০২৫ সালে ইংল্যান্ডে সর্বশেষ টেস্ট সফরে গিয়েছিল ভারত। পাঁচ টেস্টের ওই সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতায় এবং ৫টি টেস্ট পুরো ২৫ দিনেই গড়িয়েছিল। বিপরীতে পাকিস্তান-ইংল্যান্ডের লিডস টেস্ট শেষ পুরো তিন দিনও খেলা হয়নি। যেখানে ইনিংস এবং ১০৩ রানের ব্যবধানে হেরে যায় বাবর-রিজওয়ানরা। দ্বিতীয় টেস্টে ইংলিশরা জিতেছে চতুর্থ দিনে, ১৯৪ রানের বিশাল ব্যবধানে। ওই ম্যাচের দ্বিতীয় দিন পাকিস্তান মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ার পর ইংল্যান্ড দু’বার ব্যাটিংয়ে নামে।

aliul / aliul

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স