ক্রিকেটারদের কাউন্টি থেকে ফেরার নির্দেশ দক্ষিণ আফ্রিকার
কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ লড়াইয়ে হঠাৎ করেই বড় ধাক্কা খেল কয়েকটি দল। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কাউন্টি ক্রিকেট থেকে দেশে ফিরে যেতে বলেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। ঘরোয়া মৌসুম শুরুর সময় আচমকা আসা এই নির্দেশনায় গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই কাউন্টির শেষ তিন রাউন্ডে মাঠে নামতে হবে দলগুলোকে।
সিএর নির্দেশনার পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ তিন রাউন্ডে ডারহামের ডেভিড বেডিংহ্যাম, এসেক্সের সাইমন হার্মার ও নটিংহ্যামশায়ারের কাইল ভেরেইনাকে পাওয়া যাবে না। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, এরপর বাংলাদেশ সফর—ব্যস্ত আন্তর্জাতিক মৌসুম শুরুর আগে ক্রিকেটারদের প্রস্তুতি নিশ্চিত করতেই তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকার বোর্ড।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষ হবে চলতি মাসের শেষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু ৯ অক্টোবর। অর্থাৎ কাউন্টি শেষ হওয়ার পরও প্রস্তুতির জন্য কিছুটা সময় ছিল। তবে আন্তর্জাতিক ব্যস্ততা সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না সিএ।
হঠাৎ গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের হারিয়ে এখন বিকল্প খুঁজতে হচ্ছে ক্ষতিগ্রস্ত কাউন্টি দলগুলোকে। কাইল ভেরেইনার বদলে নটিংহ্যামশায়ারে খেলবেন নিউজিল্যান্ডের কিপার-ব্যাটার মিচেল হে। ডিভিশন টু-এর শীর্ষে থাকা ডারহামও দ্রুত ব্যবস্থা নিয়ে বেডিংহ্যামের বদলি হিসেবে ভারতের মায়াঙ্ক আগারওয়ালকে দলে ভিড়িয়েছে।
তবে সাইমন হার্মারকে ধরে রাখতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছিল এসেক্স। কেন্দ্রীয় চুক্তিতে ‘হাইব্রিড’ ব্যবস্থায় থাকা এই অফ স্পিনারকে কাউন্টির শেষ ম্যাচগুলোতে খেলানোর অনুমতি পেতে সিএর সঙ্গে আলোচনা করেছে তারা। এই ধরনের চুক্তিতে সাধারণত কিছু নিয়মে শিথিলতা থাকে। কিন্তু এসেক্সের সেই চেষ্টা সফল হয়নি।
হার্মারকে হারিয়ে এমনিতেই চাপে থাকা এসেক্সের সমস্যা আরও বেড়েছে। স্যাম কুক ও জর্ডান কক্স ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন। এর সঙ্গে চার ক্রিকেটারের চোট—সব মিলিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ভাগে দলটির সামনে এখন বেশ কঠিন পরিস্থিতি।
aliul / aliul
‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা
ক্রিকেটারদের কাউন্টি থেকে ফেরার নির্দেশ দক্ষিণ আফ্রিকার
‘ইংল্যান্ডে ভারতের জন্য পাঁচ আর পাকিস্তানের জন্য তিনদিনের পিচ দেওয়া হয়’
বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার
ইংল্যান্ডে আগুন ঝরাচ্ছেন খালেদ-হাসান
হারের পর বাংলাদেশকে আইসিসির শাস্তি
অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি
ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের দুই ছেলের
‘এমবাপ্পের এভাবে ব্যালন ডি’অরের জন্য ভোট চাওয়া শিশুসুলভ আচরণ’
পাকিস্তানের নাশরার ঘূর্ণিতে ইতিহাস, ৭ রানে ৬ উইকেট
ইয়ামালের জোড়া গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সা