ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৬:৪৯

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ পুরুষ জাতীয় দল এই মুহূর্তে আন্তর্জাতিক সূচির বাইরে আছে। তবে আবারও ব্যস্ত সূচিতে ডুব দিতে যাচ্ছে শান্ত-লিটন-তাসকিনরা। এশিয়ান গেমসের পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সূচিও চূড়ান্ত করেছে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ানরা।

২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে আগামী ২৮ অক্টোবর। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৫ নভেম্বর থেকে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এখনও ফাইনালের আশা টিকিয়ে রাখা বাংলাদেশের জন্য দুটি টেস্ট গুরুত্বপূর্ণ। নাজমুল হোসেন শান্ত’র দল টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। বিপরীতে ক্যারিবীয়রা আছে আট নম্বরে।

aliul / aliul

‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা

ক্রিকেটারদের কাউন্টি থেকে ফেরার নির্দেশ দক্ষিণ আফ্রিকার

‘ইংল্যান্ডে ভারতের জন্য পাঁচ আর পাকিস্তানের জন্য তিনদিনের পিচ দেওয়া হয়’

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার

ইংল্যান্ডে আগুন ঝরাচ্ছেন খালেদ-হাসান

হারের পর বাংলাদেশকে আইসিসির শাস্তি

অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি

ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের দুই ছেলের

‘এমবাপ্পের এভাবে ব্যালন ডি’অরের জন্য ভোট চাওয়া শিশুসুলভ আচরণ’

পাকিস্তানের নাশরার ঘূর্ণিতে ইতিহাস, ৭ রানে ৬ উইকেট

ইয়ামালের জোড়া গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সা

ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া