ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি
৮৫ মিলিয়ন পাউন্ডে মরক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছেন কোচ এনজো মারেসকা। আর গতকাল (মঙ্গলবার) রাতেই ক্লাবটির জার্সিতে তার চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়ে গেল। যেখানে দারুণ পারফরম্যান্সে আলো কেড়েছেন ১৯ বছর বয়সী এই প্রতিভাবান। এরপর তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ-সতীর্থরা।
মাঝমাঠে প্রতিপক্ষ ফুটবলারদের গোলকধাঁধায় আটকে রেখে ২০২৬ বিশ্বকাপেও নজর কেড়েছিলেন বুয়াদ্দি। যা তাকে ক্লাব ফুটবলেও অন্যতম আগ্রহের কেন্দ্রে আনবে বলে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন। মাঝমাঠে নিজের সেই নিয়ন্ত্রণ ও দাপট ম্যানসিটিতে এসেও অব্যাহত রেখেছেন এই তরুণ। পোর্তোর বিপক্ষে গতকাল ৭৬ মিনিটে বদলি হিসেবে উঠে যাওয়ার আগে ৫৫ পাসের ৫৪টিতেই সফল ছিলেন বুয়াদ্দি।
ম্যাচ শেষে সিটি কোচ এনজো মারেসকা বলেছেন, ‘সহমর্মিতা এবং পরিপক্বতার দিক থেকে সে (বুয়াদ্দি) অন্যদের চেয়ে আলাদা। আর ঠিক এ কারণেই ক্লাব তাকে নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল। প্রথমত, সে অত্যন্ত ভালো মানের খেলোয়াড়। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে দু’বার বল হারানোর পরেও অবিশ্বাস্যভাবে সে পেনাল্টি বক্সের ভেতর বেশ অত্যন্ত শান্ত ছিল। তার মাঝে কোনো উদ্বেগের ছাপ নেই।’
‘এর মাধ্যমে মূলত সে কতটা ভালো খেলোয়াড় সেটাই বোঝা গেল। আজ (গতকাল) রাতে সে খুবই ভালো ছিল, যেমনটা আপনি আর্লিং (হালান্ড), রুবেন (দিয়াস), মাতেও’র (কোভাচিচ) মতো খেখলোয়াড়দের কাছ থেকে আশা করবেন; কিন্তু ১৮ বছর বয়সী কারও কাছে নয়। অভিনন্দন আইয়ুব এবং সে কারণেই ও এখানে আমাদের সঙ্গে আছে। তিন ফুটবলারকে আনতে ক্লাব অসাধারণ প্রচেষ্টায় নেমেছিল (এনজো ফার্নান্দেজ, বুয়াদ্দি ও এলিয়ট অ্যান্ডারসন)। এখন তাদেরকে সঠিক জায়গা ও সময়ে ব্যবহার করাটা আমার কাজ’, আরও যোগ করেন তিনি।
একইভাবে বুয়াদ্দির প্রসংশা করে জোড়া গোলে সিটিকে জেতানো হালান্ড বলছেন, ‘সে খুব ভালো খেলেছে। গত কয়েক সপ্তাহের অনুশীলনে সে যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, আমি চেয়ারম্যানকে জানিয়েছিলাম যে, আমার মনে হয় আমরা এখানে এক অমূল্য রত্ন পেয়েছি। তবে সত্যি বলতে দ্বিতীয়ার্ধে আমি যখন একদম ফাঁকায় ছিলাম, তখন তার উচিত ছিল আমাকে বলটা বাড়ানো। আমি কিছুটা বিরক্ত হয়েছিলাম, তাই তাকে এখনই বলব– ওই পাসটা ছাড়া সে কিন্তু দারুণ খেলেছে।’
aliul / aliul
জরিমানার মুখে আরেক পাকিস্তানি ক্রিকেটার
রুবেলের আন্তর্জাতিক অভিষেক নিয়ে মাইক হাসির সঙ্গে তুলনা বাশারের
২০২৭ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ, ৫ ভেন্যুতে খেলা
ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি
৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!
কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে
চীনকে ৬ গোলে হারাল বাংলাদেশ
ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ
পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা
এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’