ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ, ৫ ভেন্যুতে খেলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ১২:৫৭

২০২৬-২৭ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা সিসিডিএম।

তবে বিসিবি সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হতে পেরেছে বিপিএল না হওয়ায় এগিয়ে আসছে ঘরোয়ার সবচেয়ে বড় এই আসর। 

সাধরণত মার্চ বা এপ্রিলে শুরু হয়ে থাকে এই লিগ। ডিপিএলের পরবর্তী মৌসুম ২০২৬-২৭ আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যা শেষ হবে একই বছরের ৭ এপ্রিল।

আসন্ন আসরে ঢাকার ৫ ভেন্যুতে খেলা মাঠে গড়াবে। সেই সঙ্গে প্রস্তুত থাকবে অতিরিক্ত আরও একটি ভেন্যু। আগামী আসরে বিসিবি থেকে প্রতিটি দল ২৫ লাখ করে টাকা পাবে, যা অতীতে ছিল ১৫ লাখ টাকা।

এদিকে, শিগগিরই শুরু হচ্ছে কোয়ালিফাইংয়ের খেলা। তারপর প্রথম বিভাগ এবং টি-টোয়েন্টি। পরে দ্বিতীয় বিভাগের খেলা এবং টি-টোয়েন্ট টুর্নামেন্ট। এরপরই আগামী বছরের ফেব্রুয়ারিতে ডিপিএল আয়োজন। এরপর হবে তৃতীয় বিভাগের খেলা।

aliul / aliul

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স