জরিমানার মুখে আরেক পাকিস্তানি ক্রিকেটার
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার গুল ফিরোজা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ম্যাচের পঞ্চম ওভারে হংকংয়ের বাঁহাতি স্পিনারের বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ফিরোজা। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ ব্যবস্থা না থাকায় তাকে মাঠ ছাড়তে হয়। তবে সাজঘরে ফেরার পথে ব্যাটের দিকে ইশারা করে তিনি ব্যাটে বল লেগেছে বলে জানান এবং আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করন।
ইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.৮ (আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ দেখানো) লঙ্ঘনের অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ২৪ মাসের মধ্যে এটি ফিরোজার দ্বিতীয় অপরাধ। ফলে তার শৃঙ্খলা রেকর্ডে মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে ২-এ।
চলতি এশিয়া কাপে পাকিস্তান দলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি শাস্তির মুখোমুখি হলেন। এর আগে ভারতের বিরুদ্ধে ম্যাচে শেফালি বর্মাকে আউট করে উইকেটের দিক ইশারা করে উদযাপন করায় পাক অধিনায়ক ফাতেমা সানাকেও ১০% জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।
হংকংকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার, অন্যদিকে প্রথম সেমিফাইনালে লড়াই করবে বাংলাদেশ ও ভারত।
aliul / aliul
জরিমানার মুখে আরেক পাকিস্তানি ক্রিকেটার
রুবেলের আন্তর্জাতিক অভিষেক নিয়ে মাইক হাসির সঙ্গে তুলনা বাশারের
২০২৭ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ, ৫ ভেন্যুতে খেলা
ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি
৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!
কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে
চীনকে ৬ গোলে হারাল বাংলাদেশ
ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ
পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা
এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’