৭০ বছর পর কেন লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর?
ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী এবার প্যারিসে নয়, লন্ডনে। পুরস্কারটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ইংলিশ কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউজকে সম্মান জানাতেই এবারের আয়োজনের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের রাজধানীকে।
১৯৫৬ সালে প্রথমবার দেওয়া হয় ব্যালন ডি’অর। প্রথম পুরস্কারটি জিতেছিলেন ইংল্যান্ডের হয়ে খেলা ও ব্ল্যাকপুলের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউজ। তাই সাত দশক পূর্তির আয়োজনকে ‘যেখান থেকে শুরু, সেখানেই ফেরা’ হিসেবেই দেখছে ফ্রান্স ফুটবল।
২০১৯ সাল থেকে প্যারিসের থিয়েটার দ্য শাতলে ছিল ব্যালন ডি’অর অনুষ্ঠানের নিয়মিত ভেন্যু। তবে ৭০তম বার্ষিকী উপলক্ষে এবার সেই ধারায় সাময়িক বিরতি দিয়ে লন্ডনে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি।
লন্ডনে আয়োজনের অর্থ অবশ্য স্থায়ীভাবে প্যারিস ছাড়ছে না ব্যালন ডি’অর। ফ্রান্স ফুটবল জানিয়েছে, এটি সাময়িক ও বিশেষ পরিস্থিতির সিদ্ধান্ত। একই সঙ্গে বিশ্ব ফুটবলে ব্যালন ডি’অরের আন্তর্জাতিক উপস্থিতি আরও বাড়ানোর দিক থেকেও লন্ডনের এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
aliul / aliul
এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা
নেশনস লিগে খেলবেন না কর্তোয়া
‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো!
ব্রাজিল ম্যাচ নিয়ে ভারতকে পরামর্শ দিলেন কাফু
দুই অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেললেন রুট
চুক্তি নবায়ন নিয়ে জটিলতা, আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির ভবিষ্যৎ!
চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস
ফ্লাইট বিপর্যয়ে আর্সেনাল
রিয়ালের রেকর্ড ছুঁতে পিএসজির সামনে হ্যাটট্রিকের হাতছানি
চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়বেন ব্রাতিস্লাভা কোচ
মেসির দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় হালান্ড