ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মেসির দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় হালান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ৪:৩৫

রেকর্ড ভাঙাই যেন আলিং হালান্ডের অভ্যাস। এবার চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসির দুটি রেকর্ড নিজের করে নেওয়ার সামনে ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান তারকা।

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে পোর্তোর বিপক্ষে সিটির ২-০ জয়ে জোড়া গোল করেছেন হালান্ড। এতে প্রতিযোগিতাটিতে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৯ এ। রেড বুল সালজবুর্গের হয়ে ৮টি, বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৫টি এবং বাকি ৩৬টি গোল করেছেন সিটির জার্সিতে।

৫৯ গোল নিয়ে হালান্ড এখন চ্যাম্পিয়নস লিগে আন্দ্রেই শেভচেঙ্কোর পাশে। তবে সামনে আরও বড় লক্ষ্য—৬০ গোলের মাইলফলক।

মেসি ২৬ বছর ৮৬ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে ৬০তম গোল করেছিলেন। হালান্ডের বয়স এখন ২৬ বছর ৫০ দিন। আগামী ১৪ অক্টোবর পিএসজির বিপক্ষে পরের ম্যাচে তার বয়স হবে ২৬ বছর ৮৫ দিন। অর্থাৎ ওই ম্যাচে গোল করলেই মেসির চেয়ে এক দিন কম বয়সে ৬০ গোলের রেকর্ড গড়বেন হালান্ড।

আরেকটি রেকর্ডে অবশ্য হালান্ড ইতিমধ্যেই অনেক এগিয়ে। ৫৯ গোল করতে তিনি খেলেছেন মাত্র ৫৯ ম্যাচ। মেসির লেগেছিল ৮০ ম্যাচ। অর্থাৎ কম ম্যাচে ৬০ গোলের রেকর্ড ভাঙার সুযোগও তার সামনে রয়েছে।

চ্যাম্পিয়নস লিগে ১০, ২০, ৩০, ৪০ ও ৫০ গোলের মাইলফলকে পৌঁছাতেও সবচেয়ে কম ম্যাচ খেলেছেন হালান্ড। এবার তার লক্ষ্য ৬০।

aliul / aliul

এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা

নেশনস লিগে খেলবেন না কর্তোয়া

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো!

ব্রাজিল ম্যাচ নিয়ে ভারতকে পরামর্শ দিলেন কাফু

দুই অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেললেন রুট

চুক্তি নবায়ন নিয়ে জটিলতা, আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির ভবিষ্যৎ!

চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস

ফ্লাইট বিপর্যয়ে আর্সেনাল

রিয়ালের রেকর্ড ছুঁতে পিএসজির সামনে হ্যাটট্রিকের হাতছানি

চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়বেন ব্রাতিস্লাভা কোচ

মেসির দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় হালান্ড

৭০ বছর পর কেন লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর?