ফ্লাইট বিপর্যয়ে আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগ অভিযানের শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল। নাপোলির বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় কারিগরি সমস্যার কারণে কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছে তাদের ফ্লাইটে। ফলে নির্ধারিত সময়ের বদলে স্থানীয় সময় রাতে ইতালিতে পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা ন্যাটসের সিস্টেমে সমস্যার কারণে লন্ডন থেকে সময়মতো উড়তে পারেনি আর্সেনালের বিমান। বিলম্বের প্রভাব পড়েছে দলের মিডিয়া কার্যক্রমেও। নাপোলির স্তাদিও দিয়েগো আরমান্দো ম্যারাডোনায় নির্ধারিত সংবাদ সম্মেলন ও অন্যান্য মিডিয়া কার্যক্রম বাতিল করেছে আর্সেনাল। ইউয়েফার নিয়ম মেনেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
তবে প্রস্তুতিতে বড় কোনো ব্যাঘাত ঘটেনি। ফ্লাইটের সময় নিশ্চিত হওয়ার অপেক্ষায় লন্ডন লুটন বিমানবন্দরের কাছের অনুশীলন মাঠেই ছিলেন খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফরা।
চোটের কারণে দলের সঙ্গে নেই ক্রিস্তিয়ান মস্কেরা। ৩১ আগস্ট অ্যাস্টন ভিলার বিপক্ষে পাওয়া পেশির চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি। তবে নাপোলির বিপক্ষে ফিরতে পারেন জুরিয়েন টিম্বার। গত মে মাসের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর আর মাঠে নামেননি এই ডিফেন্ডার।
গত মৌসুমে সেমিফাইনালে থেমেছিল আর্সেনালের চ্যাম্পিয়নস লিগ যাত্রা। এবার প্রথমবারের মতো ইউরোপসেরার মুকুট জয়ের লক্ষ্য তাদের। নাপোলির পর লিগ পর্বে আর্সেনালের প্রতিপক্ষ লিল, বায়ার্ন মিউনিখ, স্লাভিয়া প্রাগ, বরুসিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদ।
aliul / aliul
এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা
নেশনস লিগে খেলবেন না কর্তোয়া
‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো!
ব্রাজিল ম্যাচ নিয়ে ভারতকে পরামর্শ দিলেন কাফু
দুই অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেললেন রুট
চুক্তি নবায়ন নিয়ে জটিলতা, আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির ভবিষ্যৎ!
চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস
ফ্লাইট বিপর্যয়ে আর্সেনাল
রিয়ালের রেকর্ড ছুঁতে পিএসজির সামনে হ্যাটট্রিকের হাতছানি
চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়বেন ব্রাতিস্লাভা কোচ
মেসির দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় হালান্ড