চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস
প্রথমবার চ্যাম্পিয়নস লিগে নামার আনন্দটা বেশিক্ষণ টিকল না বরুশিয়া ডর্টমুন্ডের ১৮ বছর বয়সী তারকা কনস্তান্তিনোস কারেতসাসের। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে মাঠে নামার মাত্র ২৫ মিনিটের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান গ্রিসের এই তরুণ ফুটবলার। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও গুরুতর কিছু হয়নি বলে জানিয়েছে ডর্টমুন্ড।
ম্যাচের ২৫ মিনিটে সতীর্থকে পাস দেওয়ার পরই অসুস্থ বোধ করার কথা জানান কারেতসাস। রেফারিকে ইঙ্গিত করে মাঠে বসে পড়েন তিনি। ডর্টমুন্ড জানায়, তার রক্তসঞ্চালনজনিত সমস্যা দেখা দিয়েছিল।
মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কারেতসাসকে। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। তখন ম্যাচের স্কোর ছিল ০-০। ডর্টমুন্ড পরে জানায়, আরও পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সে ভালো আছে।
কারেতসাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন ডর্টমুন্ডের গোলকিপার গ্রেগর কোবেল। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে তিনি বলেন, ‘আশা করছি সব ঠিক আছে। আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে আমাদের সঙ্গে ফিরবে।’
গত গ্রীষ্মে জেঙ্ক থেকে ৩০ মিলিয়ন ইউরোতে কারেতসাসকে দলে ভেড়ায় ডর্টমুন্ড। বেলজিয়ামের সাবেক এই যুব দলের ফুটবলারকে নিয়ে তাই ক্লাবটির প্রত্যাশাও ছিল অনেক।
তাকে হারালেও ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ পর্যন্ত জয় পেয়েছে ডর্টমুন্ড। ৩-২ গোলের জয়ে রেনাতো ভেইগার আত্মঘাতী গোলের পর শেষ দিকে জোড়া গোল করেন সেরহু গিরাসি। ডর্টমুন্ডের হয়ে এটি ছিল গিরাসির ১০০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেও নিজেদের জালেও একবার বল পাঠান তিনি। ভিয়ারিয়ালের অন্য গোলটি করেন সান্তিয়াগো মৌরিনো।
aliul / aliul
এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা
নেশনস লিগে খেলবেন না কর্তোয়া
‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো!
ব্রাজিল ম্যাচ নিয়ে ভারতকে পরামর্শ দিলেন কাফু
দুই অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেললেন রুট
চুক্তি নবায়ন নিয়ে জটিলতা, আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির ভবিষ্যৎ!
চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস
ফ্লাইট বিপর্যয়ে আর্সেনাল
রিয়ালের রেকর্ড ছুঁতে পিএসজির সামনে হ্যাটট্রিকের হাতছানি
চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়বেন ব্রাতিস্লাভা কোচ
মেসির দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় হালান্ড