ব্রাজিল ম্যাচ নিয়ে ভারতকে পরামর্শ দিলেন কাফু
ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে ভারতের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তবে ৩ অক্টোবর কলকাতায় হতে যাওয়া এই লড়াইকে শুধু উৎসবের উপলক্ষ হিসেবে দেখতে রাজি নন কাফু। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়কের চোখে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য বড় এক শেখার মঞ্চ।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সেদিন কার্লো আনচেলত্তির ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। কাফুর মতে, এমন ম্যাচের গুরুত্ব শুধু ৯০ মিনিটের ফলাফলে সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং এখান থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির ভিত্তি তৈরি করা উচিত।
কাফু বলেছেন, ‘ভারত তাদের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচটি খেলতে যাচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলার মাধ্যমে অনেক কিছু শেখার সুযোগ আছে। ব্রাজিলীয় ফুটবলারদের সঙ্গে চিন্তা ও অভিজ্ঞতা বিনিময় করেও ভারত উপকৃত হতে পারে।’
২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির প্রসঙ্গও আলাদা করে সামনে এনেছেন কাফু। তার ভাষায়, ‘ভারতের উচিত এই ম্যাচটিকে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ হিসেবে দেখা। সামনে ২০৩০ বিশ্বকাপ। ব্রাজিলের মতো আন্তর্জাতিকমানের দলের বিপক্ষে খেলা ভারতের জন্য দারুণ প্রস্তুতি হবে।’
কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবলের সম্পর্কের কথাও ভুলে যাননি কাফু। ৪৯ বছর আগের একটি স্মৃতিও টেনে এনেছেন তিনি। ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতায় পেলের খেলতে আসার প্রসঙ্গ তুলে কাফু বলেন, ‘কলকাতার মানুষ ব্রাজিলীয় ফুটবল ও ফুটবলারদের খুব ভালোবাসে। পেলে আমাদের জন্য দিকনির্দেশক। কলকাতার মানুষ যেভাবে আমাদের সম্মান ও ভালোবাসা জানায়, তা আমাদের গর্বিত করে।’
তবে ব্রাজিল-ভারত ম্যাচটি নিয়ে সব আলোচনা যে ইতিবাচক, তা নয়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রশাসনিক অব্যবস্থাপনার সমালোচনা করে ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া দর্শকদের ম্যাচটি বয়কটের আহ্বান জানিয়েছেন। বর্তমান অগ্রাধিকারের কথা বিবেচনায় এমন ম্যাচ আয়োজন কতটা কার্যকর, সেই প্রশ্নও তুলেছেন ভারতের কয়েকজন ফুটবল বিশ্লেষক।
aliul / aliul
এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা
নেশনস লিগে খেলবেন না কর্তোয়া
‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো!
ব্রাজিল ম্যাচ নিয়ে ভারতকে পরামর্শ দিলেন কাফু
দুই অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেললেন রুট
চুক্তি নবায়ন নিয়ে জটিলতা, আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির ভবিষ্যৎ!
চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস
ফ্লাইট বিপর্যয়ে আর্সেনাল
রিয়ালের রেকর্ড ছুঁতে পিএসজির সামনে হ্যাটট্রিকের হাতছানি
চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়বেন ব্রাতিস্লাভা কোচ
মেসির দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় হালান্ড