পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো!
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের শত্রুতা তুঙ্গে। এরই মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের ভারতপ্রীতি নজর কেড়েছে। নারী এশিয়া কাপে ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলির সংস্থার জুতো পরেই নেমে পড়েছেন তাদের ক্রিকেটাররা।
কোহলির ব্র্যান্ড ‘ওয়ান৮’ ক্রীড়াসরঞ্জাম উৎপাদনকারী সংস্থা, তাদেরই জুতো পরে খেলতে দেখা গিয়েছে পাকিস্তানের নাশরা সান্ধু ও এইমান ফাতিমাকে। সোমবার হংকংয়ের বিপক্ষে ম্যাচে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। সঙ্গে সঙ্গে ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
কোহলির সংস্থা জুতো ছাড়াও খেলাধুলোর পোশাক ও আরও বিভিন্ন সরঞ্জাম তৈরি করে। এই সংস্থার অন্যতম মালিক কোহলি। তিনি ৪০ কোটি টাকা এই সংস্থায় বিনিয়োগ করেছেন বলে জানা গিয়েছে। তিনি নিজেও এই সংস্থার পোশাক, জুতো পরেন।
ভারতের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও এই জুতো পরে তারা নেমেছিলেন কি না তা লক্ষ করা যায়নি। প্রথম ম্যাচে থাইল্যান্ড ও শেষ ম্যাচে হংকংকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। তারা ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে শ্রীলঙ্কার সঙ্গে।
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ