ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:৫৬

যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান 'মাছ বাজারে'র অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন হামজা চৌধুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন দেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকা।

ফেসবুকে দেওয়া পোস্টে হামজা লিখেছেন, 'মাছ বাজার একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, যারা মানসম্মত হালাল খাবার, তাজা পণ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন পরিবার ও কমিউনিটিকে সেবা দিয়ে আসছে।'

তবে হামজার কাছে মাছ বাজারের সঙ্গে যুক্ত হওয়া শুধু একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করার বিষয় নয়। বরং একটি বাংলাদেশি ব্যবসার পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবেই দেখছেন তিনি। তার মতে, প্রতিষ্ঠানটি নিজেদের পরিসর বাড়ানোর পাশাপাশি নতুন সুযোগ তৈরি করছে এবং যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাছ বাজারের সঙ্গে নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হামজা লিখেছেন, ‘আমার কাছে এটি একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার চেয়েও বেশি কিছু। এটি এমন একটি বাংলাদেশি ব্যবসাকে সমর্থন করার সুযোগ, যার রয়েছে বড় স্বপ্ন। তাদের এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’

পোস্টের শেষ দিকে তিনি লিখেছেন, ‘এই যাত্রার অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত এবং একসঙ্গে আমরা কী অর্জন করতে পারি, তা দেখার অপেক্ষায় আছি। গর্বের সঙ্গে এই যাত্রায় যুক্ত হলাম।’

aliul / aliul

এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা

নেশনস লিগে খেলবেন না কর্তোয়া

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো!

ব্রাজিল ম্যাচ নিয়ে ভারতকে পরামর্শ দিলেন কাফু

দুই অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেললেন রুট

চুক্তি নবায়ন নিয়ে জটিলতা, আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির ভবিষ্যৎ!

চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস

ফ্লাইট বিপর্যয়ে আর্সেনাল

রিয়ালের রেকর্ড ছুঁতে পিএসজির সামনে হ্যাটট্রিকের হাতছানি

চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়বেন ব্রাতিস্লাভা কোচ

মেসির দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় হালান্ড

৭০ বছর পর কেন লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর?