ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৬:১০

এশিয়ান গেমসে জাপানে গিয়ে ভারতীয় ক্রিকেটাররা কোথায় থাকবে, তা নিয়ে জটিলতা কেটে গেছে। অবশ্য পাঁচ তারকা হোটেল তারা পাবে না। তবে বিসিসিআই জানিয়ে দিয়েছে, নাগোয়াতে দলের থাকার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, সেটি সন্তোষজনক।

মঙ্গলবার পিটিআই-কে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা বলেছেন, গেমস চলাকালে ভারতীয় ক্রিকেট দলের থাকার জায়গা নিয়ে আপাতত আর কোনো জটিলতা নেই। নাগোয়ায় শীর্ষ মানের হোটেলের স্বল্পতা থাকলেও ব্যবস্থা হয়ে গেছে।

মূল ভেন্যু থেকে দূরে হওয়ার কারণে টোকিও কিংবা ওসাকার পরিবর্তে নাগোয়াকেই বেছে নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। শুক্লা বলেছেন, ‘তারা (আয়োজক) যা দিচ্ছে আমরা সেটাই মেনে নিয়ে ওখানে থাকছি। ক্রিকেটারেরা যাতে আরামে থাকে সেরকম ঘর দেওয়া হচ্ছে কি না সেটা আমরা নজর রাখছি। নিঃসন্দেহে বিলাসবহুল হোটেল পাওয়া যাবে না। তবে থাকার জায়গা ভালোই।’

সহ-সভাপতি জানিয়েছেন, ক্রিকেটারেরা যে হোটেলে থাকবেন সেখানকার ছবি ও ভিডিও দেখেছেন কর্তারা। তারা আশাবাদী যে ক্রিকেটারদের কোনো অসুবিধা হবে না। তিনি আরও নিশ্চিত করলেন, ক্রিকেটাররা থাকার জন্য আলাদা আলাদা রুম পাবেন, কাউকে ভাগাভাগি করতে হবে না।

aliul / aliul

এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা

নেশনস লিগে খেলবেন না কর্তোয়া

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো!

ব্রাজিল ম্যাচ নিয়ে ভারতকে পরামর্শ দিলেন কাফু

দুই অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেললেন রুট

চুক্তি নবায়ন নিয়ে জটিলতা, আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির ভবিষ্যৎ!

চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস

ফ্লাইট বিপর্যয়ে আর্সেনাল

রিয়ালের রেকর্ড ছুঁতে পিএসজির সামনে হ্যাটট্রিকের হাতছানি

চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়বেন ব্রাতিস্লাভা কোচ

মেসির দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় হালান্ড

৭০ বছর পর কেন লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর?