সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ
প্রথমবারের মতো ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নেমে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে মিলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির ৫ উইকেট শিকার করেছেন। ফলে মাত্র ১১৯ রানে সেন্ট লুসিয়া কিংস গুটিয়ে যাওয়ার পর ৪ উইকেটে জিতেছে গায়ানা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের স্পিন ভেলকির সামনে অসহায় ছিল সেন্ট লুসিয়া। কামিল পুরানের ৩৫ বলে ৪৩ এবং ওবার পিয়েনারের ২৮ বলে ৩৫ রান ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। ফলে ১৮.৫ ওভারে স্রেফ ১১৯ রানে অলআউট হয় কিংস। তাহির ৫ ও মিরাজ নিয়েছেন ৩ উইকেট।
সেন্ট লুসিয়া কিংস ১৪ রানে টিম সেইফার্টকে হারানোর পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জুটি গড়ে। জন ক্যাম্পবেলকে ফিরিয়ে সেই জুটি ভাঙলেন মিরাজ। সেই মোমেন্টাম কাজে লাগিয়ে কামিল পুরান ও রোস্টন চেজকে চাপে ফেলে আউট করেছেন ইমরান তাহির। মিরাজও স্পিন সহায়ক উইকেট কাজে লাগিয়ে বোলিং ভেলকি অব্যাহত রাখেন। ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে কিংসের কোমর ভেঙে দেন তিনি।
বাকি কাজ সেরেছেন ইমরান তাহির। ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে তিনি ৫ উইকেট শিকার করেন। ৪৭ বছর বয়সেও ফাইফার নিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান তারকা। মিরাজ ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ৩টি শিকার ধরেন।
জবাব দিতে নেমে কিছুটা ভুগতে হয়েছে গায়ানাকেও। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মিরাজ ৪ বলে মাত্র ১ রান করে আউট হয়েছেন। তবে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসন সমান ৩৭ রান করলে ৯ বল এবং ৪ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় গায়ানা। আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির ৮ ম্যাচে ১৪ পয়েন্ট।
aliul / aliul
মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি
এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন
সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ
ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার
অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের
নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে
তোরেসের হ্যাটট্রিক, দেম্বেলের জোড়ায় প্রতিপক্ষের জালে পিএসজির ৬ গোল
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনার ৫ গোল
এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা
নেশনস লিগে খেলবেন না কর্তোয়া
‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী