ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রূপনগর খাল পুনরুদ্ধারে ডিএনসিসির অভিযান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ৪:৩০

রাজধানীর রূপনগর খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার (১৭ অক্টোবর) খাল সংলগ্ন ২৩ নম্বর রোডের সামনে থেকে খালের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।

সম্প্রতি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই দখল ছাড়তে হবে। তা না হলে বিনা নোটিশে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।’

এরই ধারাবাহিকতায় রূপনগর খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে আকস্মিকভাবে অভিযান শুরু করেছে ডিএনসিসি। যদিও অবৈধ দখলদারদের আগে থেকেই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়া আগে থেকেই সিটি করপোরেশনের পক্ষ থেকে কয়েক দফায় জানানো হয়েছিল।

ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব (খাল ও ড্রেনেজ) আনুষ্ঠানিকভাবে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশনকে হস্তান্তর করার পর থেকে তারা উচ্ছেদ অভিযান এবং খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছিল। করোনা প্রাদুর্ভাবের কারণে কিছুদিন অভিযান বন্ধ থাকার পর আজ থেকে ফের অভিযান শুরু করলো ডিএনসিসি।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, খাল উদ্ধার করে এর পানি প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি নান্দনিকতায় খালের রূপ বদলে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সে অনুযায়ী কাজ করছে সংস্থাটি। 

সাগুফতা খাল, রামচন্দ্রপুর খাল, ইব্রাহিমপুর খাল, গোদাগারি খাল, রূপনগর খালসহ ১৪টি খাল থেকে প্রথম দুই মাসে ৯ হাজার ৩০০ টন বর্জ্য অপসারণ করে ডিএনসিসি। চারটি নদীর সাথে এসবের সংযোগ স্থাপন করতে চায় ডিএনসিসি। এছাড়া হাতিরঝিল থেকে কালাচাঁদপুর, বনানী কবরস্থান, কড়াইল বস্তিতে যেন নৌপথে যাওয়া যায় সেই ব্যবস্থার পাশাপাশি কয়েকটি ব্রিজ উঁচু করার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে তারা। যা স্থানীয় সরকার বিভাগে প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

প্রীতি / প্রীতি

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক

ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি