ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৬ বিকাল ৬:৭

২০২৪ সালের ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক এখনো আছে। সেবার পুরস্কারটি জিতেছিলেন রদ্রি। তবে অনেকের মতে, সেটি পাওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের। এবার সেই বিতর্কে নতুন তথ্য সামনে এনেছেন স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো।

 

রাফার দাবি, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগেই ভিনিসিয়ুসকে জানানো হয়েছিল যে তিনিই পুরস্কারটি জিততে যাচ্ছেন। এ কারণে বাড়িতে ব্যালন ডি’অর রাখার জন্য শোকেসে জায়গাও ঠিক করে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

রাফা জানিয়েছেন, জেনি ও তাকে ভিনিসিয়ুস নিজেই বিষয়টি জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাফা লিখেছেন, ‘ওরা তাকে (ভিনিসিয়ুস) বলেছিল যে তিনি ব্যালন ডি’অর জিতবেন, আর ভিনি সেটি রাখার জন্য শোকেসে একটা জায়গা ঠিক করে রেখেছিল।’

ওই অনুষ্ঠানে নিজেদের পুরস্কার একে অপরকে দেওয়ারও পরিকল্পনা করেছিলেন ভিনিসিয়ুস ও জেনি। জেনি ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর তুলে দেবেন এবং ভিনিসিয়ুস জেনিকে দেবেন সোক্রেটিস ট্রফি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার পর তার সাহসিকতা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে জেনিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

তবে অনুষ্ঠানের আগের রাতে পরিস্থিতি বদলে যায়। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি। এরপর ক্লাবের প্রতিনিধিদলের সঙ্গে প্যারিসে যাননি ভিনিসিয়ুস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ।

aliul / aliul

আইসিসির মাসসেরার দৌড়ে হাসান

ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি

জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

৪৭ বছর বয়সে ফাইফার, ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা

৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন

সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের