ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে প্রাণিসম্পদের গুরুত্ব অপরিসীম

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের


টি আই এস বিউটি photo টি আই এস বিউটি
প্রকাশিত: ১০-৯-২০২৬ রাত ১১:৫১

দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ক্রমবর্ধমান অবদানের কথা বিবেচনা করে প্রাণিসম্পদ অধিদপ্তরকে কৃষির সাব-সেক্টর থেকে পৃথক করে একটি পূর্ণাঙ্গ সেক্টর হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। একই সঙ্গে খাতটির জন্য পৃথক নীতি, পরিকল্পনা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ এ দাবি জানিয়েছেন। সম্প্রতি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর কাছে ভ্যাবের নেতৃবৃন্দ বিষয়টি উপস্থাপন করেন। এ সময় প্রাণিসম্পদ খাতকে কৃষির প্রচলিত সাব-সেক্টর হিসেবে না দেখে এর স্বতন্ত্র অর্থনৈতিক, পুষ্টি, জনস্বাস্থ্য ও কর্মসংস্থানমূলক গুরুত্ব বিবেচনায় নিয়ে পৃথক সেক্টর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

ডা. কবির উদ্দিন আহমেদ বলেন, প্রাণিসম্পদ এখন আর শুধু কৃষির একটি সহায়ক খাত নয়। দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরিতে এ খাতের ভূমিকা দিন দিন বাড়ছে। ফলে প্রাণিসম্পদকে

কৃষির সাব-সেক্টর হিসেবে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গ সেক্টর হিসেবে প্রতিষ্ঠা করা সময়ের দাবি। তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে স্থিরমূল্যে প্রাণিসম্পদ খাতের জিডিপিতে অবদান ১ দশমিক ৮০ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে মোট কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান প্রায় ১৬ দশমিক ৩৩ শতাংশ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের বিপুল জনগোষ্ঠী এ খাতের ওপর নির্ভরশীল। এসব পরিসংখ্যানই প্রাণিসম্পদের স্বতন্ত্র অর্থনৈতিক গুরুত্বের প্রমাণ। ভ্যাব মহাসচিবের মতে, প্রাণিসম্পদ খাতের পরিধি
এখন গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত। শিক্ষিত তরুণদের একটি বড় অংশ আধুনিক

গবাদিপশু, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ উৎপাদন কার্যক্রমে উদ্যোক্তা হিসেবে

যুক্ত হচ্ছেন। ফলে এ খাতের সঙ্গে উৎপাদন, বিপণন, পরিবহন, পশুখাদ্য,

ওষুধ, কৃত্রিম প্রজনন, রোগ নির্ণয়, গবেষণা ও বিভিন্ন ধরনের সেবার একটি

বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। তিনি বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির

জাত উন্নয়ন, রোগ নিয়ন্ত্রণ, কৃত্রিম প্রজনন, জিনতত্ত্ব, ভ্যাকসিন, রোগ নির্ণয়,

নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনসহ প্রাণিসম্পদ খাতের কার্যক্রম বিশেষায়িত জ্ঞান

ও প্রযুক্তিনির্ভর। এসব কার্যক্রম কৃষির অন্যান্য উপখাতের তুলনায় স্বতন্ত্র হওয়ায়

প্রাণিসম্পদের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো ও নীতিগত গুরুত্ব প্রয়োজন।

উৎপাদনে বড় পরিবর্তন: প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যক্রমের ফলে স্বাধীনতার পর দেশের প্রাণিজ উৎপাদনে ব্যাপক পরিবর্তন এসেছে বলে দাবি করেন ভ্যাব নেতারা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে দুধ, মাংস ও ডিমের উৎপাদন ছিল যথাক্রমে প্রায় ১০ লাখ মেট্রিক টন, ৫ লাখ মেট্রিক টন ও ১৫০ কোটি। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে প্রায় ১৫০

দশমিক ৪৪ লাখ মেট্রিক টন দুধ, ৯২ দশমিক ২৫ লাখ মেট্রিক টন মাংস এবং ২ হাজার ৩৭৪ দশমিক ৯৭ কোটি ডিমে। ফলে প্রাণিজ আমিষের জোগান বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক কর্মসংস্থান ও উদ্যোক্তার সুযোগ। কোরবানির ঈদে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে চাহিদা পূরণ এবং অনেক ক্ষেত্রে উদ্বৃত্ত পশু থাকার বিষয়টিও প্রাণিসম্পদ খাতের সক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরেন তারা।

পুষ্টি ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা: ডা. কবির উদ্দিন আহমেদ বলেন, একটি দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে শিশু, নারী ও নিম্নআয়ের মানুষের পুষ্টি নিশ্চিত করতে প্রাণিজ আমিষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একই সঙ্গে প্রাণিসম্পদ খাতের সঙ্গে জনস্বাস্থ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। পশুর রোগের অনেকগুলো মানুষের মধ্যেও সংক্রমিত হতে পারে। তাই ঙহব ঐবধষঃয ধারণার আলোকে প্রাণীস্বাস্থ্য, মানবস্বাস্থ্য ও পরিবেশস্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করে প্রাণিসম্পদ সেবাকে আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

রপ্তানি সম্ভাবনাও রয়েছে: ভ্যাবের নেতৃবৃন্দ মনে করেন, হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। প্রাণিসম্পদের জন্য স্বতন্ত্র সেক্টর গঠন করা গেলে এ খাতের উৎপাদন, মান নিয়ন্ত্রণ, গবেষণা, রোগমুক্তি ও রপ্তানিমুখী নীতি প্রণয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তাদের মতে, পৃথক সেক্টর হলে প্রাণিসম্পদের জন্য স্বতন্ত্র দীর্ঘমেয়াদি রোডম্যাপ, বাজেট, গবেষণা কর্মসূচি, প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের সুযোগ তৈরি হবে। এতে খাতটির সম্ভাবনাকে আরও পরিকল্পিতভাবে কাজে লাগানো সম্ভব হবে।

প্রাণিসম্পদ সেবাকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণার দাবি: এদিকে প্রাণিসম্পদ সেবাকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা এবং দেশের সব ভেটেরিনারি হাসপাতালে দুই শিফটে সেবা চালুর দাবিও জানিয়েছে ভ্যাব। তাদের প্রস্তাব অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে ভেটেরিনারি সেবা চালু করা যেতে পারে। তবে এ বিষয়ে ইতোমধ্যে জাতীয় সংসদে উদ্যোগ নেওয়ায় ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে ভ্যাব। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রাণিসম্পদ পরিষেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা এবং জেলা ও উপজেলা পর্যায়ে চারজন করে ভেটেরিনারি সার্জনের পদ সৃষ্টির লক্ষ্যে জাতীয় সংসদে বিষয়টি উপস্থাপনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের ৪৯৫টি উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল, ৬৪টি জেলা ভেটেরিনারি হাসপাতাল এবং কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রাণিসম্পদ সেবা দিয়ে যাচ্ছে। ভ্যাবের দাবি, প্রাণিসম্পদের বর্তমান ব্যাপকতা ও মানুষের নির্ভরশীলতার কথা বিবেচনায় নিয়ে এসব প্রতিষ্ঠানের জনবল ও সেবার পরিধি বাড়ানো জরুরি

ডা. কবির উদ্দিন আহমেদ বলেন, আগামীর বাংলাদেশে কর্মসংস্থান, পুষ্টি নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করতে হবে। আর এজন্য প্রথমেই প্রাণিসম্পদ অধিদপ্তরকে কৃ ষির সাব-সেক্টর থেকে পৃথক করে পূর্ণাঙ্গ সেক্টর হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন।

ভ্যাবের নেতৃবৃন্দ মনে করেন, প্রাণিসম্পদকে স্বতন্ত্র সেক্টর হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে নীতিনির্ধারণ থেকে শুরু করে বাজেট, গবেষণা, উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও রপ্তানি-প্রতিটি ক্ষেত্রে আরও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে। এর মাধ্যমে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তার অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে পারে।

এমএসএম / এমএসএম

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু