ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

স্কোয়াড নির্বাচন নিয়ে সিলভার সমালোচনার জবাব দিলেন আনচেলত্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ১২:৩৭

২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলোতে হেরে বিদায় নেয়। এরপরই জাতীয় দলে বড় পরিবর্তনের আভাস মিলেছিল। বিশ্বকাপ পরবর্তী প্রথম আন্তর্জাতিক উইন্ডোর জন্য স্কোয়াড ঘোষণা করে সেটিকে সত্যি প্রমাণ করলেন আনচেলত্তি। কিন্তু তা পছন্দ হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়েগো সিলভার। ব্রাজিল কোচও পরে তার সমালোচনার জবাব দিয়েছেন।


পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির হয়ে ১১৩ ম্যাচ খেলা এই ডিফেন্ডারের মতে, জাতীয় দলে পুনর্গঠনে তাড়াহুড়ো করা উচিত নয়। সিলভা বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে কিছু বিষয়ে কাজ ধীরে ধীরে করতে হয়। চাইলেই সবাইকে বাদ দিয়ে নতুন খেলোয়াড় আনতে পারেন না। ধাপে ধাপে এটা করতে হবে। ব্রাজিলিয়ান জাতীয় দলের খেলোয়াড় হতে পারা অনেক কঠিন, এটা ক্লাব ফুটবলের চেয়ে একেবারে আলাদা।’


কোচ আনচেলত্তিকে নিয়ে তার ভাষ্য, ‘সে (আনচেলত্তি) ইউরোপিয়ান ফুটবল থেকে এসেছে, যেখানে পরিবর্তন করা অনেক সহজ। এখানে ব্যাপারটা সেভাবে চলে না। আপনাকে মানিয়ে নিয়ে ফল পেতে হবে। আর সম্ভব হলে ভালো খেলতে হবে। আমি এই ধরনের পরিবর্তন পছন্দ করি না। তার সঙ্গে একমত নই। কিন্তু দায়িত্বে তো সে আছে।’


সেই সমালোচনার জবাব দিয়ে নতুন চেহারার ব্রাজিল দলে অভিজ্ঞদের বদলে তরুণদের ওপর আস্থা রাখার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন আনচেলত্তি। গত বুধবার তিনি অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন। দলে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা ৯ ফুটবলারকে রেখেছেন, এ ছাড়া জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া ৮ খেলোয়াড়কেও ডেকেছেন আনচেলত্তি।


সিলভার মন্তব্য সম্পর্কে জানতে চাইলে আনচেলত্তি বলেন, ‘একটি বিষয় নিশ্চিত– ৩৪ বা ৩৫ বছর বয়সী কোনো খেলোয়াড় ভবিষ্যৎ নয়। তারা বর্তমান। ওই বয়সের কোনো খেলোয়াড় যদি বড় কোনো টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত থাকেন, তাহলে তিনি জাতীয় দলে থাকবেন। তবে এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া। এটি একটি ভারসাম্যপূর্ণ দল, যেখানে এমন খেলোয়াড়রা আছে যারা ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলেছে। পরবর্তী প্রজন্মের জন্য এটি গুরুত্বপূর্ণ।’

সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই চক্র দিয়েই ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দ্রুত দল পুনর্গঠনের গুরুত্বও তুলে ধরেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। আনচেলত্তি বলেন, ‘আমাদের তরুণ খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে হবে, যারা পরবর্তী বিশ্বকাপ কিংবা পরবর্তী কোপা আমেরিকায় খেলার উপযুক্ত বয়সে থাকবে। এখন আমাদের হাতে সময় আছে। তাই আমরা আরও শান্তভাবে এবং নিজেদের গতিতে এগোতে পারি, সবার সক্ষমতা যথাযথভাবে যাচাই করতে পারি।’


আনচেলত্তির ঘোষিত ব্রাজিল দলে জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি এমন বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। তাদের সম্পর্কে কিংবদন্তি এই কোচ বলেন, ‘আমাদের এমন তরুণ খেলোয়াড় আছে, যাদের আগামী বছরগুলোতে জাতীয় দলের হয়ে খেলার মতো মান রয়েছে। পাশাপাশি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে যারা খুব ভালো পারফর্ম করছে, তারাও আছে। ভাবনা খুবই স্পষ্ট– ফুটবলারদের একটি নতুন প্রজন্মকে দলে নিয়ে আসা। যাতে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নিতে পারি।’

aliul / aliul

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স