ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ভেঙে যাচ্ছে স্কালোনির কোচিং প্যানেল!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ১২:৪১

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পরই তিনি ডিসেম্বরের পর বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। বিশ্বকাপজয়ী এই কোচের চুক্তি নবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা চলছে, তার সহকারী এক কোচের বিদায়ের খবর সামনে এসেছে।  

আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আট বছর ধরে দায়িত্ব পালন করছেন স্যামুয়েল ওয়াল্টার। যাকে কর্নার কিংবা ফ্রি-কিক থেকে আর্জেন্টিনার অভূতপূর্ব উন্নতির পেছনে ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচে সেটপিসে আর্জেন্টিনার খেলোয়াড়দের পজিশনিং ও কার্যকারিতা ছিল চোখে পড়ার মতো।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনা জাতীয় দল থেকে এক গুরুত্বপূর্ণ ব্যক্তির বিদায়ের খবর সামনে এসেছে, এটি অবশ্য ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সদর দপ্তরে আগে থেকেই সবার কাছে ওপেন সিক্রেট ছিল। তিনি হলেন দলের দীর্ঘদিনের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল। তার সঙ্গে চুক্তির মেয়াদও ৩০শে ডিসেম্বর শেষ হবে। তার প্রধান কোচ স্কালোনি যে সিদ্ধান্তই নিন না কেন, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ইতিমধ্যেই জানেন যে– স্যামুয়েল ২০২৭ সালে আর দায়িত্বে থাকবেন না।

৪৮ বছর বয়সী এবং আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ স্যামুয়েল এখন আর স্কালোনির ছায়ায় বা সহকারী হিসেবে থাকতে চান না। প্রধান কোচের সহযোগী হয়ে থাকার সময় শেষ হয়েছে। তাই তিনি জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে ইউরোপে কোচিং বা ম্যানেজার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। আগামী মাসগুলোতে তিনি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি চালিয়ে যাবেন, যাতে আগামী বছর কোনো দলের দায়িত্ব গ্রহণ করতে পারেন।

এদিকে, স্কালোনির অপর দুই সহকারী কোচ ও বন্ধু পাবলো আইমার ও রবার্তো আয়ালার ভবিষ্যৎ পরিকল্পনা এখন পর্যন্ত অজানা। সে হিসেবে তারা এখনও আর্জেন্টিনা জাতীয় দলের কাঠামোবদ্ধ প্রক্রিয়ারই অংশ। তবে স্কালোনির সিদ্ধান্ত তাদের গন্তব্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। স্কালোনি জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে গেলে নিজেদের ক্যারিয়ারের তাৎক্ষণিক সম্ভাবনাগুলো বিবেচনা করে দেখতে হবে আইমার-আয়ালাকে।

প্রসঙ্গত, সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার স্যামুয়েল ওয়াল্টার জাতীয় দলের সহকারী কোচ পদে দায়িত্ব পালনকালে ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা জিতেছেন। এ ছাড়া ২০১৯ কোপা আমেরিকায় তৃতীয় এবং সর্বশেষ ২০২৫ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের সঙ্গে রানার্সআপ হয়েছেন স্যামুয়েল।

aliul / aliul

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের

সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা

দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট, ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েরাও