সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা
মার্কিন টেনিস তারকা কোকো গফকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন এলেনা রিবাকিনা। ফাইনালে তার প্রতিপক্ষ আরিয়ানা সাবালেঙ্কা। ফলে এবারের ইউএস ওপেন টাইটেল জিততে নারী টেনিসের শীর্ষ দুই তারকা মোকাবিলা করতে যাচ্ছে।
এর আগে পরের সপ্তাহ (সোমবার) থেকে নারী টেনিসের র্যাঙ্কিংয়ে সাবালেঙ্কাকে সরিয়ে এক নম্বরে ওঠা নিশ্চিত করেছেন রিবাকিনা। শনিবার তার সামনে ইউএস ওপেনের সর্বশেষ আসরে জেতা সাবালেঙ্কার কাছ থেকে ট্রফিটি কেড়ে নেওয়ার আরেকটি সুযোগ। বেলারুশের এই খেলোয়াড় গত দুই বছর ধরে টানা শিরোপাটি জিতেছেন। অন্যদিকে, প্রথম কোনো ইউএস ওপেন জেতার লক্ষ্যে নামবেন কাজাখস্তানের তারকা রিবাকিনা।
সাবালেঙ্কা নারী এককের প্রথম সেমিফাইনালে জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে হারান। প্রথম সেটে তাদের লড়াই ছিল বেশ সমানে সমান। তবে দ্বিতীয় সেটে দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেন সাবালেঙ্কা। এরপর সাবালেঙ্কা বলেন, ‘কোনো অভিযোগ নেই। আমি শুধু খুব খুশি যে এমন টেনিস খেলতে পেরেছি।’
দ্বিতীয় সেমিফাইনালটি ছিল তুলনামূলকভাবে বেশি লড়াইপূর্ণ। শেষ দুই সেটে পিছিয়ে পড়া গফ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু রিবাকিনা তাকে পুরোপুরি ম্যাচে ফিরতে দেননি। ফাইনাল নিশ্চিতের পর দ্বিতীয় নম্বর বাছাই বলেন, ‘আমি গভীরভাবে শ্বাস নিলাম, নিজের সঙ্গে ইতিবাচকভাবে কথা বলার চেষ্টা করলাম এবং নিজেকে বললাম, আমাকে লড়াই করতে হবে এবং ভালো টেনিস দেখানোর চেষ্টা করতে হবে।’
চলতি বছরের শুরুতে রিবাকিনা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। এরপর গ্রীষ্মে সাবালেঙ্কার খারাপ ফলের সুযোগ নিয়ে এক নম্বর হওয়ার দৌড়ে এগিয়ে যান তিনি। নিউইয়র্কে সেমিফাইনালে উঠতেই সাবালেঙ্কাকে টপকে শীর্ষস্থান দখল করবেন যে তা আগেই নিশ্চিত ছিল। এর আগপর্যন্ত টানা ৯৯ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাবালেঙ্কা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন রিবাকিনা। শনিবার তার সামনে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের সুযোগ।
অন্যদিকে, ১৯৭৫ সালের পর এবারই প্রথম ইউএস ওপেনের নারী এককে শীর্ষ চার বাছাইয়ের সবাই সেমিফাইনালে উঠেছেন। সাবালেঙ্কা, রিবাকিনা ও গফ– তিনজনই একাধিক গ্র্যান্ড স্লাম জিতেছেন। পেগুলা এখনও প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার অপেক্ষায়। এ ছাড়া শনিবার ফাইনালে জিতলে ২০১৪ সালের পর টানা তিনবার ইউএস ওপেন জেতা প্রথম খেলোয়াড় হবেন সাবালেঙ্কা। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেরেনা উইলিয়ামসের পর আর কেউ এই কীর্তি গড়তে পারেননি।
aliul / aliul
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের
ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের
সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা