ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের
ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের খবরের মধ্যেই নিউক্যাসলের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন লুইস হল। নতুন চুক্তির মাধ্যমে ইংল্যান্ডের এই ডিফেন্ডার ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিশ্চিত করেছেন। তবে চুক্তির মেয়াদ কত বছরের, তা এখনো প্রকাশ করেনি নিউক্যাসল।
নতুন মৌসুমের শুরুটা ভালো হওয়ায় এমন খবর স্বাভাবিকভাবেই স্বস্তি দেবে নিউক্যাসল সমর্থকদের। ২২ বছর বয়সী হল চেলসি থেকে নিউক্যাসলে যোগ দেওয়ার পর ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। ২০২৩ সালের আগস্টে ধারে আসার পর থেকে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১০৭ ম্যাচ খেলেছেন তিনি।
২০২৪ সালের জুলাইয়ে তার দলবদল স্থায়ী করে নিউক্যাসল। ২০২৪-২৫ মৌসুমে দলটির কারাবাও কাপ জয়ের পথে প্রতিটি রাউন্ডেই খেলেছিলেন হল। তবে চোটের কারণে ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগেও নিউক্যাসলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন এই লেফট-ব্যাক।
ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলেও জায়গা করে নেন হল। ২০২৪ সালের নভেম্বরে প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পান তিনি। এরপর থ্রি লায়ন্সের হয়ে খেলেছেন চার ম্যাচ।
নতুন চুক্তি নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হল। নিউক্যাসলের সঙ্গে তার পরিবারের সম্পর্কও ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি।
হলের ভাষায়, ‘এটি সত্যিই গর্বের মুহূর্ত। এই ক্লাবের হয়ে খেলা এবং সমর্থকদের প্রতিনিধিত্ব করা আমার জন্য পরম আনন্দের। ক্লাবটির সঙ্গে আমার পরিবারের একটি সম্পর্ক আছে, যা আমাদের সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। আমি যে কারণে খেলি, তার অন্যতম হলো আমার পরিবারকে গর্বিত করা। নিউক্যাসল ইউনাইটেডের হয়ে আমাকে খেলতে দেখাটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আমি জানি।’
২০২৬-২৭ মৌসুমের আগে নিউক্যাসলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া ম্যাথিয়াস ইয়াইসলের অধীনে দলের শুরুর পারফরম্যান্সেও সন্তুষ্ট হল।
তিনি বলেন, ‘এখানে থাকা সত্যিই ভালো লাগছে। নতুন কোচ ও কোচিং স্টাফ আসার পর আমরা যেভাবে মৌসুম শুরু করেছি, তাতে আমি খুবই আনন্দিত। আমার মনে হয়, আমরা সামনে অনেক বড় কিছু অর্জন করতে পারি।’
aliul / aliul
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের
ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের
সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা