ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ২:৩৫

বাংলাদেশ অ-২১ হকি দল গত বছর যুব হকিতে বিশ্বকাপ খেলেছিল। এবার সেই লক্ষ্যে যুব এশিয়া কাপে গেলেও সেটা পূরণ হয়নি। আজ জাপানকে হারালে বাংলাদেশ ষষ্ঠ স্থান নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপ খেলত আগামী আসরের। চীনের মকিতে জাপানের বিপক্ষে ৬-২ গোলে হেরে সেটা বাতিল হয়েছে।

বাংলাদেশ এবার যুব হকির এশিয়া কাপে ভালো খেলতে পারেনি। গ্রুপ পর্যায়ে শুধু কাজাখস্তানের বিপক্ষে জিতেছিল। বাকি তিন ম্যাচ হারায় স্থান নির্ধারণী ম্যাচ পড়েছিল শক্তিশালী জাপানের বিপক্ষে। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কোচ মওদুদুর রহমান শুভ জাপানকে হারিয়ে বিশ্বকাপ খেলার আশা ব্যক্ত করেছিলেন। যদিও সেটা পূরণ হয়নি শেষ পর্যন্ত। 

জাপান পুরো ম্যাচেই প্রাধান্য বিস্তার করে খেলেছে। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে যায়। এরপর খেলা যত গড়িয়েছে বাংলাদেশ ম্যাচ থেকে তত ছিটকে গেছে। এক পর্যায়ে ব্যবধান ৪-০ হয়েছিল। শেষ পর্যন্ত ৬-২ স্কোরলাইনে শেষ হয় খেলা। এতে বাংলাদেশকে এখন সপ্তম স্থানের জন্য লড়তে হবে। 

যুব এশিয়া কাপের গত আসর থেকে শীর্ষ ৬ দল বিশ্বকাপে সুযোগ পায়। গত বার বাংলাদেশ ওমানে পঞ্চম স্থান অর্জন করে বিশ্বকাপ নিশ্চিত করেছিল। এবার যুব দলের জন্য বিদেশি কোচ এনেও সফলতা আসেনি। যদিও আমিরুল, সামিন, রকির মতো খেলোয়াড় নেই এই দলে। 

aliul / aliul

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের

সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা

দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট, ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েরাও