দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ওঠার লক্ষ্যে খেলছে কেন্ট ক্রিকেট ক্লাব। দেরিতে যোগ দিলেও শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে তাদের টিকিয়ে রেখেছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। যদিও চলমান ম্যাচে সুবিধাজনক অবস্থানে নেই কেন্ট। ডার্বিশায়ারের বিপক্ষে কঠিন এই লড়াইয়ে তাদের স্বস্তি বলতে কেবল হাসানের দুই ইনিংস মিলিয়ে নেওয়া ৭ উইকেট।
১২তম রাউন্ডের ম্যাচে কেন্টের বিপক্ষে ডার্বিশায়ার প্রথম ইনিংসে ৩০০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান। এই ম্যাচ দিয়ে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদের অভিষেক হয়। ৩ উইকেট নিয়ে কাউন্টিতে নিজের যাত্রা রাঙিয়েছেন ডানহাতি এই পেসার। এরপর কেন্ট ব্যাটিংয়ে নেমে ২১৯ রানে গুটিয়ে যায়। ফলে তাদের বিপক্ষে ডার্বিশায়ারের লিড দাঁড়ায় ৮১ রান।
দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৫২ রান তুলে ডার্বিশায়ার ডিক্লেয়ার করে। তবে তাদের ঝুলিতে তখনই ৪৩৩ রান হয়ে যায়। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে কেন্ট ৩ রান করতেই তৃতীয় দিন শেষ হয়। আরও বাকি দু’দিন। তাদের সামনে জয়ের সুযোগ আছে, তবে সেটি বেশ কঠিনই বটে! তাদের প্রয়োজন আরও ৪৩১ রান এবং ডার্বিশায়ার চাইবে দ্রুতই ১০ উইকেট তুলে নিতে।
এই মুহূর্তে কাউন্টির দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় ৩ নম্বর অবস্থানে থাকা কেন্টের সামনে আরও দুটি ম্যাচ আছে। তবে এই ম্যাচে পয়েন্ট হারালে ব্যবধানে পিছিয়ে পড়তে হবে তাদের। কঠিন এই ম্যাচে তাদের স্বস্তি দুই ইনিংস মিলিয়ে হাসানের নেওয়া ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনি ৩২ রানে ৩ উইকেট নেন। তবে প্রথম ইনিংসটা ভালো হলেও পরেরটিতে ঝলক দেখাতে পারেননি খালেদ। ১৮.৪ ওভারে ৬৪ রানের বিনিময়ে ছিলেন উইকেটশূন্য।
আগের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষেও দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন হাসান। কাউন্টিতে প্রথমবারের অভিযানে এখন পর্যন্ত ৪ ম্যাচে তার শিকার ২৬ উইকেট (ইকোনমি ৩.২৩)। চলতি আসরে দলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। যদিও তার সামনে থাকা দুই বোলার ৮-৯টি ম্যাচ খেলেছেন।
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ