‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
টেস্ট ক্রিকেটকে কি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে পাকিস্তান? ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের মন্তব্য শুনলে প্রশ্নটা উঠতেই পারে। তার অভিযোগ, সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের মাধ্যমে টেস্ট ক্রিকেটের প্রতি একধরনের অসম্মান ও অবহেলাই দেখাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশেষ করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সাইম আইয়ুবকে হুট করে এজবাস্টন টেস্টের দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
সিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে সাইমকে দলে ফেরায় পাকিস্তান। কিন্তু টেস্টে ফিরে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন এই অলরাউন্ডার। তার এমন ব্যর্থতার দায় পাকিস্তানের নির্বাচকদের ওপরই দিচ্ছেন নাসের।
সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৫২ রান। আজ তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৪৫৩ রান। এমন পরিস্থিতিতে পাকিস্তানের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছেন নাসের।
স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। বিশেষ করে সাইম আইয়ুবকে দেখলে মনে হয়, অনেকক্ষণ ফিল্ডিংয়ে থাকার পর হঠাৎ ব্যাটিং করতে গিয়ে পুরোপুরি মনোযোগী না থাকার একটা ক্ল্যাসিক উদাহরণ।’
সাইমকে কেন এই টেস্টে খেলানো হলো, সেটিই নাসেরের মূল প্রশ্ন। তার যুক্তি, গত ১১ মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে না থাকা একজন ক্রিকেটারকে মাত্র কয়েক দিন আগে সিপিএল খেলা অবস্থায় সরাসরি ইংল্যান্ডের মতো ভিন্ন কন্ডিশনে এনে টেস্ট খেলানো কতটা যৌক্তিক, সেটিই ভাবার বিষয়।
নাসের বলেন, ‘আসল কথা হলো, ওর এখানে থাকাই উচিত ছিল না। সে গত ১১ মাসে প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি। ১০ দিন আগেও সিপিএল খেলছিল। জানি না, কে মনে করেছে যে বিদেশের কন্ডিশন থেকে উড়িয়ে এনে সম্পূর্ণ ভিন্ন এক সংস্করণে খেলার পর এই কন্ডিশনে ডিউক বলের বিপক্ষে সে ভালো করতে পারবে।’
aliul / aliul
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের
ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের
সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা