দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
মাঠের পারফরম্যান্স বাজে বলেই সাত খেলোয়াড়কে ইংল্যান্ড থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে, এমনটা আর ভাবা যাচ্ছে না। খেলোয়াড়দের ফোন জব্দ করার পর দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
লাহোরে ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হককে জিজ্ঞাসাবাদ করেছে। দ্বিতীয় টেস্টে হারার পর দেশে ফেরা সাত ক্রিকেটারের মধ্যে তারাও ছিলেন।
পাকিস্তানে ফেরার পর এনসিসিআইএ-র সামনে হাজির হতে বলা হয় ইমাম ও রিজওয়ানকে। গত বৃহস্পতিবার তারা যান এবং অন্তত একজন খেলোয়াড় কয়েক ঘণ্টা সেখানে ছিলেন।
জিজ্ঞাসাবাদে ঠিক কী জানতে চাওয়া হয়েছে এবং এটি পিসিবির নিজস্ব তদন্তের সঙ্গে সম্পর্কিত কি না, তা পরিষ্কার নয়। বোর্ড কোনো খেলোয়াড়ের নাম না জানালেও তারা বলেছিল, শৃঙ্খলা ও আচরণজনিত সমস্যা নিয়ে মিডিয়ায় প্রতিবেদন ওঠার পর আভ্যন্তরীণ পর্যবেক্ষণ শুরু করেছে।
ক্রিকইনফো জানতে পেরেছে, অন্তত খেলোয়াড়দের একজনকে প্রশ্নমালা দেওয়া হয়েছে এবং উত্তর লিখে আগামী সপ্তাহে এনসিসিআইএ-কে ফেরত দিতে বলা হয়েছে।
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ