ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তির খবর পেল ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট নিকো ও’রেইলি। বিষয়টি নিশ্চিত করেছেন সিটির কোচ এনজো মারেস্কা।
পিঠের সমস্যার কারণে গত সপ্তাহে কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে শুরুর একাদশ থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন ও’রেইলি। তবে সেই চোট কাটিয়ে এখন আবারও দলে ফেরার জন্য প্রস্তুত এই মিডফিল্ডার।
তবে সিটির আরেক খেলোয়াড় জেরেমি ডোকুর ফেরার অপেক্ষা আরও কিছুদিনের। চোটের কারণে তিনি এখনো মাঠের বাইরে এবং পুরোপুরি সুস্থ হয়ে ফেরার আগে তাকে আরও সময় দিতে চান মারেস্কা। ‘নিকো শতভাগ খেলার জন্য প্রস্তুত,’ বলেছেন মারেস্কা। ডোকুর প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমার মনে হয়, তার আরও কয়েকটা দিন প্রয়োজন।’
ম্যানচেস্টার ডার্বি মারেস্কার জন্যও বিশেষ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। সিটির কোচ হিসেবে এই প্রথম ম্যানচেস্টারের দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন তিনি। তবে ম্যাচটির গুরুত্ব কিংবা উত্তেজনা যেন দলের স্বাভাবিক খেলায় প্রভাব না ফেলে, সেটিই চান মারেস্কা।
তার পরামর্শ, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে হবে। মারেস্কা বলেন, ‘এটা বিশেষ একটি ম্যাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আজ পর্যন্ত আমরা যেভাবে খেলেছি, সেইভাবেই নিজেদের মতো করে খেলা।’
aliul / aliul
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের
ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের
সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা