ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১:৩২

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১ হাজার ৫০০ সদস্যের সমন্বয়ে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু হয়েছে। ২৪টি দলে ভাগ হয়ে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পরিদর্শন, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন। এতে বলা হয়, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম শুরু হয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকা, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল এবং আগে শনাক্ত হওয়া হটস্পটগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শুধু মশক নিধন নয়, প্রজননস্থল শনাক্ত, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএনসিসির একটি স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের বিভিন্ন পদক্ষেপ ও ব্যবহৃত উপকরণ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ ছাড়া ডিএনসিসির অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভানিধন কার্যক্রম চলছে। জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে ডিএনসিসির অন্যান্য অঞ্চলও বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী